ICC CWC 2023: বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের! ব্যাটিং পঞ্চবাণে অস্ট্রেলিয়ার ODI একাধিপত্যে কীভাবে থাবা?

ICC CWC 2023: বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়ল ভারত। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই প্রথম বিশ্বকাপে কোনও দলের প্রথম পাঁচ ব্যাটারই পঞ্চাশের বেশি রান করলেন। তাঁরা হলেন, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল।

একদিনের আন্তর্জাতিকে এমন নজির এই নিয়ে তৃতীয়বার। আগের দুবারই অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে এমন মাইলফলক স্পর্শ করেছিল। ওডিআইয়ে অজিদের সেই একাধিপত্যে থাবা ভারতের।

ICC CWC 2023: বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের!

নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৪ বলে ৬১ রান করেছেন। শুভমান গিল করেন ৩২ বলে ৫১, তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে বিরাট কোহলি করেন ৫৬ বলে ৫১। শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলও অর্ধশতরান করেছেন।

শুভমান হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩০ বলে, রোহিতের লাগে ৪৪টি ডেলিভারি। বিরাট কোহলি ৫৩ বলে এদিন পূর্ণ করলেন ৭১তম ওডিআই হাফ সেঞ্চুরি। শ্রেয়স আইয়ার নিলেন ৪৮ বলে। লোকেশ রাহুল ৪০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। এর আগে বিশ্বকাপে কোনও দলের প্রথম চারজন ব্যাটার হাফ সেঞ্চুরি পেয়েছেন, এমন নজির ছিল না। ফলে রাহুলের হাফ সেঞ্চুরিতে জোরালো হলো বিশ্বরেকর্ড।

২০১৩ সালে জয়পুরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৫০, ফিলিপ হিউজ ৮৩, শেন ওয়াটসন ৫৯, অধিনায়ক জর্জ বেইলি অপরাজিত ৯২ ও গ্লেন ম্যাক্সওয়েল ৫৩ রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে কেউ শতরান করেননি। পাঁচজনই পেয়েছিলেন হাফ সেঞ্চুরি।
সেই ম্যাচে ভারত জিতেছিল ৯ উইকেটে। রোহিত শর্মা ১২৩ বলে ১৪১ ও বিরাট কোহলি ৫২ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন। শিখর ধাওয়ান করেছিলেন ৮৬ বলে ৯৫। ২০২০ সালে সিডনিতে ভারতের বিরুদ্ধেই অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটার পঞ্চাশের বেশি রান করেছিলেন। চারজন করেছিলেন হাফ সেঞ্চুরি, একজন শতরান।

ডেভিড ওয়ার্নার ৮৩, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৬০, স্টিভ স্মিথ ১০৪, মার্নাস লাবুশেন ৭০ ও গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত ৬৩ রান করেছিলেন। অজিরা সেই ম্যাচে জিতেছিল ৫১ রানে। আজ ভারতের শ্রেয়স আইয়ার শতরান পেয়েছেন ইতিমধ্যেই। রোহিত, শুভমান ও বিরাট হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন। শেষ পাওয়া খবরে, শ্রেয়স ৮৪ বলে ১০০ ও লোকেশ রাহুল ৫১ বলে ৭০ রান করে ক্রিজে রয়েছেন। ভারতের স্কোর ৪৬ ওভারে ৩ উইকেটে ৩৪৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+