ICC World Cup 2023: কমলা জার্সিতে চেন্নাইয়ে চমক ভারতের, অস্ট্রেলিয়া ম্যাচের একাদশে অশ্বিনকে রাখার বিরাট ইঙ্গিত

ICC World Cup 2023: রবিবার চেন্নাইয়ের চিপকে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ইতিমধ্যেই জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে মেন ইন ব্লু। তবে চমক ভারতের অনুশীলনের জার্সির রংয়ে।

আজ কমলা জার্সিতে প্র্যাকটিসে হাজির হন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অনুশীলন দেখে মনে করা হচ্ছে, অজিদের বিরুদ্ধে তিন স্পিনারেই নামবে ভারত।

ICC World Cup 2023: কমলা জার্সিতে চেন্নাইয়ে চমক ভারতের

চিপকের উইকেট চিরাচরিতভাবে স্পিনারদের সহায়তা করে। ফলে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের বিরুদ্ধে ভালো ট্র্যাক রেকর্ড রাখা অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে তাঁর ঘরের মাঠে একাদশে রাখা হতে পারে। অন্তত আজকের অনুশীলনে জোরালোভাবে সেই ইঙ্গিত মিলেছে। কুলদীপ যাদব, রবীন্দ্র যাদবের সঙ্গেই একাদশে অশ্বিনকে রেখে বাজিমাত করতে চাইবে ভারত।

অশ্বিনের অফ-স্পিন বাঁহাতি ব্যাটারদের সমস্যায় ফেলার পক্ষে যথেষ্ট। ডেভিড ওয়ার্নারকে তিনি টেস্টে ১১ বার আউট করেছেন। ইন্দোরে অশ্বিনকে সামলাতে ডান হাতে ব্যাটিং করেও লাভ হয়নি ওয়ার্নারের। স্মিথের রেকর্ডও অশ্বিনের বিরুদ্ধে মোটেই ভালো নয়। সর্বোপরি চিপকের উইকেট সবচেয়ে বেশি ভালো চেনেন অশ্বিনই। ফলে শার্দুল ঠাকুরকে প্রথম ম্যাচে বাইরে রাখতে পারে ভারত।

আজ অশ্বিন নেটে দীর্ঘক্ষণ বোলিং করেছেন। সেখানে ব্যাট হাতে অশ্বিনকে সামলালেন শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, শার্দুল ঠাকুররা। বোলিং করার আগে নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিংও করেন অশ্বিন। প্রথমে থ্রোডাউন সামলালেন। তারপর তিনি ব্যাট করলেন ভারতীয় দলের বোলারদের পাশাপাশি স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধে। অশ্বিন ব্যাট হাতে ৮ নম্বরে নেমে কার্যকরী ভূমিকা নিতেই পারেন।

ICC World Cup 2023: কমলা জার্সিতে চেন্নাইয়ে চমক ভারতের

চেন্নাইয়ে আজ ছিল ভারতীয়দের দ্বিতীয় নেট সেশন। শুভমান গিল ছাড়া আজ সকলেই অনুশীলন সারলেন। বিরাট কোহলি নেটে মিনিট ৪৫ ব্যাট করেছেন। পেসার ও থ্রোডাউন স্পেশ্যালিস্টদের সামলানোর সময় দৃষ্টিনন্দন কয়েকটি ড্রাইভ মারতেও দেখা গেল কিং কোহলিকে। শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও ঈশান কিষাণ বড় শট মারছিলেন।

শ্রেয়স আইয়ার শর্ট পিচ বল সামলালেন অস্বস্তি ছাড়াই, পুল শট খেলতে দেখা গেল। জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুরও ব্যাটিং করলেন। রাহুলকে আলাদা করে সময় কাটাতে দেখা গিয়েছে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। মহম্মদ শামি, মহম্মদ সিরাজের বোলিং মাঝেমধ্যে সমস্যায় ফেলল আইয়ার ও ঠাকুরকে।

মিচেল স্টার্ক অনেকবারই সমস্যায় ফেলেছেন ভারতীয় ব্যাটারদের। এ দেশে তিনি ৮টি ওডিআইয়ে ১২ উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেটও নিয়েছেন একবার। তবে বাঁহাতি স্টার্ককে সামলাতে আলাদা অনুশীলন সারলেন না ভারতীয় দলের কেউই। এদিকে, ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টইনিস অনিশ্চিত। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+