ICC CWC 2023: ভারত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে কোন দুই দলের বিরুদ্ধে? দেখুন পূর্ণাঙ্গ সূচি

ICC CWC 2023: ভারত বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। এই সিরিজ শেষের ৭২ ঘণ্টার মধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেমে পড়তে হবে রোহিত শর্মার দলকে। আজই বিশ্বকাপ শুরুর আগে ১০টি প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি।

ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও একটি ম্যাচ খেলবে মেন ইন ব্লু।

ICC CWC 2023: ভারত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে কোন দুই দলের বিরুদ্ধে?

ভারতের এশিয়া কাপের শিবির কাল থেকে শুরু হচ্ছে বেঙ্গালুরুর আলুরে। ভারত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে গুয়াহাটিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচটি হবে ৩০ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ম্যাচগুলি রয়েছে যথাক্রমে ২২ সেপ্টেম্বর (মোহালি), ২৪ সেপ্টেম্বর (ইন্দোর) ও ২৭ সেপ্টেম্বর (রাজকোট)। রাজকোট থেকেই গুয়াহাটি যাবেন রোহিতরা।

২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে প্রস্তুতি ম্যাচ। ২৯ সেপ্টেম্বর রয়েছে তিনটি ম্যাচ। গুয়াহাটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান দ্বৈরথ এবং হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান।

ICC CWC 2023: ভারত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে কোন দুই দলের বিরুদ্ধে?

৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-ইংল্যান্ড ম্যাচ। ওইদিনই তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়া খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ২ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের সামনে বাংলাদেশ, তিরুবনন্তপুরমে নিউজিল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অক্টোবরের ৩ তারিখ তিরুবনন্তপুরমে ভারত খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ওইদিন গুয়াহাটিতে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা এবং হায়দরাবাদে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ।

সব ওয়ার্ম ম্যাচগুলিই দিন-রাতের ওডিআই। ৪ অক্টোবর ক্যাপ্টেন্স ইভেন্ট রাখা হয়েছে। অর্থাৎ ওইদিন আমেদাবাদে একত্রিত হবেন বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলির অধিনায়করা। ৫ অক্টোবর আমেদাবাদে ২০১৯ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে সেবারের রানার-আপ নিউজিল্যান্ডের। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১১-র চ্যাম্পিয়ন ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+