ICC CWC 2023 Updates: ভারতের লক্ষ্য সাতে সাত, শ্রীলঙ্কা মরিয়া টিকে থাকতে! স্কোর ও বিশ্বকাপের যাবতীয় আপডেট

ICC CWC 2023: বিশ্বকাপে টানা সপ্তম জয়ের সন্ধানে আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম এই স্টেডিয়ামে এই দুই দেশ আমনে-সামনে।

ভারত আজ জিতলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নেবে। শ্রীলঙ্কা হারলেই ছিটকে যাবে এবারের বিশ্বকাপ থেকে। এই ম্যাচের স্কোর ও বিশ্বকাপের নানা টাটকা তথ্য পেতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ICC CWC 2023 Updates: ভারতের লক্ষ্য সাতে সাত, শ্রীলঙ্কা মরিয়া টিকে থাকতে!

Nov 02, 2023, 8:55 pm IST

ভারত সেমিফাইনালে

শ্রীলঙ্কাকে ৫৫ রানে গুটিয়ে দিয়ে এবং ৩০২ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারত। ম্যাচের সেরা মহম্মদ শামি।
Nov 02, 2023, 8:28 pm IST

শীর্ষে শামি

শ্রীলঙ্কার নবম উইকেট পড়ল ৪৯ রানে। মহম্মদ শামির পঞ্চম শিকার কাসুন রাজিথা। বিশ্বকাপে ভারতীয়দের মধ্য়ে সর্বাধিক উইকেটশিকারী হলেন শামি।
Nov 02, 2023, 8:15 pm IST

শ্রীলঙ্কার অষ্টম উইকেটের পতন

শ্রীলঙ্কার অষ্টম উইকেটের পতন। ২৯ রানে পড়ল অষ্টম উইকেট। মহম্মদ শামির চতুর্থ শিকার অ্যাঞ্জেলো ম্যাথিউজ (২৫ বলে ১২)। ১৩.১ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৯।
Nov 02, 2023, 7:57 pm IST

শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন

শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন। ১১.৩ ওভারে ২২ রানে পড়ল সপ্তম উইকেট। মহম্মদ শামির তৃতীয় শিকার দুষ্মন্ত চামিরা (১ বলে ০)।
Nov 02, 2023, 7:56 pm IST

১০ ওভারের শেষে

১০ ওভারের শেষে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১৪। দশম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পড়ল পঞ্চম ও ষষ্ঠ উইকেট। মহম্মদ শামির শিকার চরিথ আসালঙ্কা ও দুশান হেমন্ত।
Nov 02, 2023, 7:01 pm IST

শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন

শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন। জসপ্রীত বুমরাহর বলে ১০ বলে ১ রান করে আউট কুশল মেন্ডিস। ৩.১ ওভারে শ্রীলঙ্কা ৪ উইকেটে ৩ রান।
Nov 02, 2023, 6:54 pm IST

শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন

শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ওভার তথা নিজের প্রথম ওভারেই জোড়া ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। প্রথম বলে আউট হন দিমুথ করুণারত্নে। পঞ্চম বলে স্লিপে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে সাদিরা সমরবিক্রমা। ৪ বলে শূন্য রান করে আউট। শ্রীলঙ্কা ২ ওভারে ৩ উইকেটে ২ রান। ২ রানই এসেছে অতিরিক্ত রান থেকে।
Nov 02, 2023, 6:47 pm IST

শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন

দ্বিতীয় ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন। স্কোর ১.১ ওভারে ২ উইকেটে ২। দিমুথ করুণারত্নে লেগ বিফোর হলেন মহম্মদ সিরাজের বলে। দুই ওপেনারই ১টি করে বল খেলে ০ রানে আউট। ২ রান এসেছে অতিরিক্ত থেকে।
Nov 02, 2023, 6:44 pm IST

শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন

প্রথম বলে পাথুম নিসঙ্কা লেগ বিফোর হলেন জসপ্রীত বুমরাহর বলে।
Nov 02, 2023, 6:07 pm IST

শ্রীলঙ্কার টার্গেট ৩৫৮

চলতি বিশ্বকাপে সাতে সাত করার সম্ভাবনা জোরদার করল ভারত। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা। ভারত প্রথম ওভারের ধাক্কা সামলে ৫০ ওভারে তুলল ৮ উইকেটে ৩৫৭ রান।
Nov 02, 2023, 6:02 pm IST

ভারতের সপ্তম উইকেট

ভারতের সপ্তম উইকেটের পতন ৪৯.৩ ওভারে ৩৫৫ রানে। ৪ বলে ২ রান করে রান আউট মহম্মদ শামি।
Nov 02, 2023, 5:51 pm IST

ভারতের ষষ্ঠ উইকেটের পতন

ভারতের ষষ্ঠ উইকেটের পতন। দিলশান মাদুশঙ্কার পঞ্চম উইকেট। চলতি বিশ্বকাপে তিনিই আপাতত সর্বাধিক উইকেটশিকারী। শ্রেয়স আইয়ার ৩টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫৬বলে ৮২ রান করে আউট হলেন।
Nov 02, 2023, 5:27 pm IST

শ্রেয়সের অর্ধশতরান

শ্রেয়স আইয়ার অর্ধশতরান পূর্ণ করলেন। মুম্বইয়ে গিয়ে শর্ট পিচ বলে দুর্বলতা কাটাতে টানা অনুশীলন করেছেন। আজ হাফ সেঞ্চুরি পেলেন ৩৬ বলে।
Nov 02, 2023, 5:13 pm IST

দ্বিতীয় পাওয়ারপ্লে শেষ

৪০ ওভারের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৬৪। শ্রেয়স আইয়ার ৩০ বলে ৩৮ ও সূর্যকুমার যাদব ৪ বলে ৮ রানে অপরাজিত। তিন উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা। একটি উইকেট পেয়েছেন দুষ্মন্ত চামিরা। দ্বিতীয় পাওয়ারপ্লে অর্থাৎ ১১ থেকে ৪০ ওভারের মধ্যে উঠল ২০৪ রান, ৩ উইকেটের বিনিময়ে।
Nov 02, 2023, 5:08 pm IST

ভারতের চতুর্থ উইকেটের পতন

লোকেশ রাহুল ১৯ বলে ২১ রান করে আউট। ভারতের চতুর্থ উইকেটের পতন। ৩৯.২ ওভারে স্কোর ৪ উইকেটে ২৫৬। দর্শকাসনে হতাশ রাহুলের স্ত্রী আথিয়া।
Nov 02, 2023, 4:51 pm IST

স্টেডিয়ামে সস্ত্রীক চাহাল

স্টেডিয়ামে সস্ত্রীক চাহাল
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ কর্পোরেট বক্সে দেখছেন যুজবেন্দ্র চাহাল। সেখানে রয়েছেন তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মাও। একই ফ্রেমে দেখা গিয়েছে রোহিত শর্মার স্ত্রী রীতিকাকে। রোহিত আজ ৪ রান করে আউট হন।
Nov 02, 2023, 4:33 pm IST

বিরাট কোহলি আউট

মুম্বইয়ে ৪৯তম শতরানটি পেলেন না বিরাট কোহলি। আউট হলেন ৯৪ বলে ৮৮ রানে। মেরেছেন ১১টি চার। এই উইকেটটিও পেলেন দিলশান মাদুশঙ্কা। ভারত ৩১.৩ ওভারে ৩ উইকেটে ১৯৬।
Nov 02, 2023, 4:30 pm IST

সারার অভিবাদন

শুভমান গিল ৮ রানের জন্য শতরান মিস করায় হতাশ সারা তেন্ডুলকর। তবে গিল সাজঘরে ফেরার সময় উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন সচিন-কন্যা। শুভমানের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে ফের জল্পনা তুঙ্গে।
Nov 02, 2023, 4:26 pm IST

শুভমান আউট

শুভমান আউট
শুভমান গিল ৯২ বলে ৯২ করে আউট। মেরেছেন ১১টি চার, ২টি ছয়। ভারত ৩০ ওভারে ২ উইকেটে ১৯৩। সচিন ও শুভমানের জুটিতে উঠল ১৮৯ রান। রোহিতের পর গিলের উইকেটটিও নিলেন দিলশান মাদুশঙ্কা।
Nov 02, 2023, 3:34 pm IST

শুভমান গিলের অর্ধশতরান

৫৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন শুভমান গিল।
Nov 02, 2023, 3:30 pm IST

কোহলির অর্ধশতরান

বিরাট কোহলি ৫০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। শুরু ৪৯তম ওডিআই শতরানের প্রতীক্ষা।
Nov 02, 2023, 3:06 pm IST

সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

বিরাট কোহলি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। আজ ৩৪ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই চলতি বছর একদিনের আন্তর্জাতিকে ১ হাজার রান পূর্ণ করেন বিরাট। এই নিয়ে কেরিয়ারে অষ্টমবার। সচিন ৭ বার বছরে ওডিআইয়ে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। শুভমান গিল, পাথুম নিসঙ্কা, রোহিত শর্মার পর এই বছর এই কীর্তি গড়লেন বিরাট।
Nov 02, 2023, 2:58 pm IST

বড় রানের আশা জাগাচ্ছে ভারত

বড় রানের আশা জাগাচ্ছে ভারত
প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারের শেষে ভারত ১ উইকেটে ৬০ রান। বিরাট কোহলি ২৮ বলে ২৮ ও শুভমান গিল ৩০ বলে ২৬ রানে ব্যাট করছেন।
Nov 02, 2023, 2:04 pm IST

প্রথম বলে চার, দ্বিতীয় বলেই উইকেট

প্রথম বলে চার মারার পর দিলশান মাদুশঙ্কার দ্বিতীয় বলেই আউট রোহিত শর্মা। ভারত ০.২ ওভারে ১ উইকেটে ৪। অধিনায়ক হিসেবে নিজের শহরে বিশ্বকাপ ম্য়াচে ব্যর্থ হিটম্যান। ফুটওয়ার্কের সমস্যা দেখলেন বিশেষজ্ঞরা।
Nov 02, 2023, 1:38 pm IST

শ্রীলঙ্কার একাদশ

শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দুশান হেমন্ত, কাসুন রাজিথা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা।
Nov 02, 2023, 1:36 pm IST

ভারতের একাদশ

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
Nov 02, 2023, 1:35 pm IST

ভারতীয় দল অপরিবর্তিত

ভারত আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও প্রথম একাদশে কোনও পরিবর্তন আনল না। নিজের শহরে বিশ্বকাপে ভারতকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন হিটম্যান।
Nov 02, 2023, 1:34 pm IST

শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন

শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন। ধনঞ্জয় ডি সিলভার জায়গায় দলে এলেন দুশান হেমন্ত।
Nov 02, 2023, 1:33 pm IST

টস জিতল শ্রীলঙ্কা

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা
Nov 02, 2023, 1:10 pm IST

বিশ্বকাপের দ্বৈরথে

বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কা পারস্পরিক দ্বৈরথে চারটি করে ম্যাচে জিতেছে। একটি দ্বৈরথ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। ২০১৯ সালের বিশ্বকাপে রোহিত শর্মার শতরানে ভর করে শ্রীলঙ্কা বধ সেরেছিল ভারত।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+