ICC CWC 2023 Updates: ভারতের লক্ষ্য আটে আট, সেমির টিকিট নিশ্চিত করতে মরিয়া প্রোটিয়ারা! স্কোর ও যাবতীয় আপডেট

ICC CWC 2023: বিশ্বকাপে টানা অষ্টম জয়ের সন্ধানে আজ কলকাতার ইডেনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত।এখনও পর্যন্ত বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ৩-২ ফলে এগিয়ে প্রোটিয়ারা।

ভারত আজ জিতলে ৮ ম্যাচে ১৬পয়েন্ট নিয়ে পয়েন্ট নিয়ে লিগের লড়াইয়ে শীর্ষস্থান মজবুত করবে ভারত। অন্যদিকে ইডেন থেকেই সেমির টিকিট কনফার্ম করতে মরিয়া প্রোটিয়ারা। এই ম্যাচের স্কোর ও বিশ্বকাপের নানা টাটকা তথ্য পেতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IND vs SA World Cup 2023

Nov 05, 2023, 8:36 pm IST

জাদেজার ৫ উইকেট

ভারত
ইডেনে পাঁচ উইকেট নিলেন জাদেজা। দুটি করে উইকেট পেলেন শামি-কুলদীপ। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট ভারতের।
Nov 05, 2023, 8:33 pm IST

ইডেনে বিরাট জয়

প্রোটিয়াদের ২৪৩ রানে হারিয়ে দিল ভারত। ৮৩ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা
Nov 05, 2023, 8:25 pm IST

অষ্টম উইকেটের পতন

কুলদীপ যাদবের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মার্কো জানসেন।
Nov 05, 2023, 8:01 pm IST

জয়ের হাতছানি ভারতের সামনে

সপ্তম উইকেটের পতন দক্ষিণ আফ্রিকার। জাদেজার বলে ৭ রানেই আউট কেশব মহারাজ।
Nov 05, 2023, 7:53 pm IST

ষষ্ঠ উইকেটের পতন

ষষ্ঠ উইকেটের পতন প্রোটিয়াদের। জাদেজার বলে ১১ রানে আউট ডেভিড মিলার।
Nov 05, 2023, 7:34 pm IST

প্রবল চাপে প্রোটিয়ারা

৪০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। রাসি ভ্যান ডার ডুসেনকে আউট করলেন শামি।
Nov 05, 2023, 7:30 pm IST

চতুর্থ উইকেটের পতন

চতুর্থ উইকেটের পতন হল দক্ষিণ আফ্রিকার। জাদেজার বলে ১ রানেই আউট হলেন হেইনরিখ ক্লাসেন।
Nov 05, 2023, 7:16 pm IST

ইডেনে শুরু শামি শো

বোলিংয়ের প্রথম ওভারেই উইকেট পেলেন শামি। ৯ রানে শামির বলে আউট মার্করাম। তৃতীয় উইকেটের পতন প্রোটিয়াদের।
Nov 05, 2023, 7:10 pm IST

দ্বিতীয় উইকেটের পতন প্রোটিয়াদের

শুরুতেই চাপে প্রোটিয়ারা। জাদেজার বলে আউট হলেন বাভুমা। ১১ রান করেই আউট হলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।
Nov 05, 2023, 6:49 pm IST

ইডেনে ব্যর্থ ডি কক

ইডেনে ফ্লপ ডি কক। ৫ রান করেই সিরাজের বলে আউট হলেন প্রোটিয়া ব্যাটসম্যান।
Nov 05, 2023, 6:03 pm IST

ভারতের স্কোর ৫ উইকেটে ৩২৬

৫০ ওভার শেষে ভারত তুলল ৫ উইকেটে ৩২৬।
Nov 05, 2023, 5:46 pm IST

কোহলির শতরান

একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করলেন কিং কোহলি। ১১৯ বলে শতরান করলেন বিরাট।
Nov 05, 2023, 5:37 pm IST

আউট হলেন সূর্যকুমার

২২ রান করে আউট হলেন সূর্যকুমার যাদব। ভারতের রান ৪৬ ওভারে ৫ উইকেটে ২৮৫।
Nov 05, 2023, 5:15 pm IST

আউট হলেন রাহুল

৮ রান করেই আউট হলেন কেএল রাহুল।
Nov 05, 2023, 5:05 pm IST

ওভার ৪০- ভারত ৩ উইকেটে ২৩৯

৪০ ওভার শেষে ভারতের রান ৩ উইকেটে ২৩৯। বিরাট ৭৫ এবং রাহুল ৬ রানে অপরাজিত।
Nov 05, 2023, 4:45 pm IST

আউট হলেন শ্রেয়স

৮৭ বলে ৭৭ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার। তাঁর ইনিংসে ছিল ৭টি চার দুটি ছক্কা।
Nov 05, 2023, 4:18 pm IST

শতরানের পার্টনারশিপ

১০০ রানের পার্টনারশিপ গড়লেন বিরাট-শ্রেয়স।১২৯ বলেই এল ১০০ রানের পার্টনারশিপ। ৩১ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ১৯৩।
Nov 05, 2023, 4:13 pm IST

শ্রেয়সের অর্ধশতরান

হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। ৬৪ বলে অর্ধশতরান পূর্ণ করলেন শ্রেয়স।
Nov 05, 2023, 4:02 pm IST

কোহলির অর্ধশতরান

কোহলি
ইডেনে অর্ধশতরান পূর্ণ করলেন কিং কোহলি।৬৭ বলে ৫০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি।
Nov 05, 2023, 3:55 pm IST

ইডেনে হাজির এবিডি

ক্লাব হাউসে উঠল এবি আওয়াজ। হাতজোড় করে নমস্কার এবিডির। মাচের আগে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার।
Nov 05, 2023, 3:33 pm IST

রাজভবনে খেলা দেখছেন রাজ্যপাল

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট ফিরিয়ে দিয়েছেন। রাজভবনে বড় পর্দায় সাধারণ মানুষের সঙ্গে ম্যাচ দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Nov 05, 2023, 2:57 pm IST

দ্বিতীয় উইকেটের পত‌ন

২৩ রান করে কেশব মহারাজের বলে আউট হলেন শুভমান গিল। ১১ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ৯৪।
Nov 05, 2023, 2:32 pm IST

আউট রোহিত

প্রথম উইকেটের পতন ভারতের। ৪০ রান করেই রাবাদার বলে আউট হলেন রোহিত।
Nov 05, 2023, 2:29 pm IST

ভারত- ৬১/০( ৫ ওভার)

৫ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৬১, রোহিত ৪০ এবং গিল ১২ রানে অপরাজিত আছেন।
Nov 05, 2023, 1:39 pm IST

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, শামসি।
Nov 05, 2023, 1:39 pm IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
Nov 05, 2023, 1:33 pm IST

টসে জিতল ভারত

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
Nov 05, 2023, 1:16 pm IST

পরিসংখ্যা‌নে এগিয়ে প্রোটিয়ারা

এখনও পর্যন্ত বিশ্বকাপে ৫বার মুখোমুখি‌ সাক্ষাত হয়েছে দুই দলের। ভারত জিতেছে দুটি ম্যাচে। প্রোটিয়ারা জয় পেয়েছে তিনটি ম্যাচে।
Nov 05, 2023, 1:15 pm IST

কিং কোহলির জন্মদিন

জন্মদিনে খেলতে নামছেন বিরাট কোহলি। ৩৫তম জন্মদিনে কোহলিকে ঘিরে শতরানের প্রত্যাশা।
Nov 05, 2023, 1:14 pm IST

আজ ইডেনে মেগা ম্যাচ

রবিবাসরীয় ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। অষ্টম জয়ের সন্ধানে ভারত।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+