Ind vs Aus CWC 2023 Final: ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথে পরিসংখ্যান এগিয়ে রাখছে কাকে? জানুন বিস্তারিত

Ind vs Aus CWC 2023 Final: বিশ্বকাপের ফাইনালে রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। এই দুই দেশ বিশ্বকাপ ফাইনাল খেলছে ২০ বছর পর।

২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত বিশ্বকাপ ফাইনালে পরাস্ত হয়েছিল রিকি পন্টিংয়ের দলের কাছে। এবার রোহিত শর্মার দলের কাছে বিশ্বকাপ ফাইনাল বদলার পর। লিগ পর্বের পর ফাইনালেও অজিদের চূর্ণ করতে চাইছে মেন ইন ব্লু।

Ind vs Aus CWC 2023 Final: ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথে পরিসংখ্যান এগিয়ে রাখছে কাকে?

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এখনও অবধি ১৫০টি একদিনের আন্তর্জাতিক হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ৫৭টিতে, অস্ট্রেলিয়ার জয় ৮৩টিতে। পরিত্যক্ত বা অমীমাংসিত হয়েছে ১০টি ম্যাচ। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে ওডিআই সিরিজে হারায় ভারত। চলতি বিশ্বকাপেও অজিদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছেন রোহিতরা।

বিশ্বকাপের আসরে পারস্পরিক দ্বৈরথে অজিরা ভারতের চেয়ে এগিয়ে ৮-৫ ব্যবধানে। বিশ্বকাপের নক-আউট পর্যায়ের পরিসংখ্যানেও পিছিয়েই ভারত। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতকে ১২৫ রানে হারিয়েছিল অজিরা। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে ৯৫ রানে পরাস্ত করেছিল ক্যাঙারু বাহিনী।

২০১১ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আমেদাবাদেই ভারত ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার সেমিফাইনালে ভারত হারায় পাকিস্তানকে। তারপর খেতাব জেতে শ্রীলঙ্কাকে হারিয়ে। রবিবার জিতলে বিশ্বকাপের কোনও সংস্করণে টানা ম্যাচ জেতার নিরিখে ভারত অজিদের রেকর্ড স্পর্শ করবে। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে অজিরা জিতেছিল টানা ১১ ম্যাচ।

লিগ পর্বে চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। ২০১৯ সালের বিশ্বকাপের দ্বৈরথেও অজিদের ৩৬ রানে হারিয়েছিল মেন ইন ব্লু। ফলে রবিবার বিশ্বকাপের দ্বৈরথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হ্যাটট্রিক করেই তৃতীয়বার ৫০ ওভারের বিশ্বকাপ ঘরে তুলতে পারে।

১৯৮৩ সালের বিশ্বকাপে প্রথম সাক্ষাতে অস্ট্রেলিয়া ১৬২ রানে ভারতকে হারায়, যদিও পরের সাক্ষাতেই ভারত ১১৮ রানে জিতে মধুর প্রতিশোধ নেয় অজিদের বিরুদ্ধে। ১৯৮৭ সালের বিশ্বকাপেও প্রথম সাক্ষাতে অজিরা জেতে ১ রানে, এরপর ভারত জেতে ৫৬ রানে। ১৯৯২ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভারতকে ১ রানে হারায়।

১৯৯৬ সালের বিশ্বকাপে ১৬ রানে, ১৯৯৯ সালের বিশ্বকাপে ৭৭ রানে ভারতকে হারায় অজিরা। ২০০৩ সালের বিশ্বকাপে প্রথম সাক্ষাতে ভারতকে ৯ উইকেটে হারানোর পর ফাইনালে হারায় ১২৫ রানে। ২০১১ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারত ৫ উইকেটে অজিদের হারায়। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ৯৫ রানে।

অস্ট্রেলিয়া ২০১৫ সালের পর ৫০ ওভারের বিশ্বকাপ জেতেনি। খেতাব দখলে রাখতে পারেনি ২০১৯ সালে। এবার ফের খেতাব জয়ের হাতছানি। অজিরা ৭টি বিশ্বকাপ ফাইনাল খেলে খেতাব জিতেছে পাঁচবার। ভারত শেষবার বিশ্বকাপ জিতেছে মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৫ বার।

আইসিসির বিভিন্ন প্রতিযোগিতার নক-আউটে ভারত ৭টি দ্বৈরথে চারবার হারিয়েছে অজিদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবারই জিতেছে। টি ২০ বিশ্বকাপে জিতেছে একবার। বিশ্বকাপে ১ বার জিতেছে, ২ বার হেরেছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এবার ভারতকে হারিয়ে খেতাব জেতে অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+