Ind vs Aus CWC 2023 Final: বিশ্বকাপ ফাইনালে ধামাকা! এয়ার শো থেকে চ্য়াম্পিয়নদের সংবর্ধনা, থাকছেন প্রীতমও

Ind vs Aus CWC 2023 Final: বিশ্বকাপ ফাইনালের অনুষ্ঠানও হচ্ছে ধামাকাদার। এয়ার শো থেকে বিশ্বকাপজয়ী অধিনায়কদের প্যারেড ও সংবর্ধনা। সেই সঙ্গে থাকছে মিউজিক্যাল শো, আতসবাজির প্রদর্শনী।

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বেলা ২টো থেকে। বেলা দেড়টায় টস। তবে তার ঘণ্টাখানেক আগে থেকেই রাখা হয়েছে নানা অনুষ্ঠান। ইনিংসের বিরতি ও ফাইনালের শেষেও থাকছে চমক।

Ind vs Aus CWC 2023 Final: বিশ্বকাপ ফাইনালে ধামাকা!

আইসিসি ও বিসিসিআইয়ের তরফে দাবি করা হচ্ছে, এবারের বিশ্বকাপ ফাইনালই সবচেয়ে বড় মাপের। তার সঙ্গে সাযুজ্য রেখে বিশ্বকাপ ফাইনালের দিনও সবচেয়ে বড় ইভেন্ট রাখা হচ্ছে। বিশ্বকাপ ফাইনালের দিন চার ধাপে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। যার শুরু হবে বেলা সাড়ে ১২টা থেকে।

১০ মিনিটের জন্য আয়োজন করা হচ্ছে স্যালুট ইন দ্য স্কাই। ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ অ্যাক্রোবেটিক টিমের উপস্থাপনা থাকবে চোখধাঁধানো। যার মহড়াও হয়েছে আজ। ফ্লাইট কমান্ডার ও ডেপুটি টিম লিডার উইং কমান্ডার সিদেশ কার্তিক যার নেতৃত্ব দেবেন। ৯ হক অ্যাক্রোবেটিক টিম সুরের ছন্দে নিউ ইন্ডিয়াকে কুর্নিশ জানাবে স্টেডিয়ামের ঠিক উপরে।

আমেদাবাদ বিমানবন্দর থেকে আকাশে উড়বে বিমানগুলি, তারপর চলবে ভার্টিকাল এয়ার শো। যা আগে কখনও হয়নি বিশ্বকাপের আসরে। বিকেল সাড়ে ৫টায় থাকবে প্যারেড অব চ্যাম্পিয়ন্স। বিশ্বকাপজয়ী অধিনায়কদের হাজির করে তাঁদের সংবর্ধিত করা হবে। যদিও ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান থাকতে পারছেন না।

ক্লাইভ লয়েড, কপিল দেব, অ্যালান বর্ডার, অর্জুন রণতুঙ্গা, স্টিভ ওয়া, রিকি পন্টিং, মহেন্দ্র সিং ধোনি, মাইকেল ক্লার্ক ও ইয়ন মর্গ্য়ান হাজির থাকবেন। মিনিট ১৫ ধরে চলবে এই সংবর্ধনা প্রদানের অনুষ্ঠান। প্রুডেন্সিয়াল ট্রফি, রিলায়েন্স কাপ ট্রফি, বেনসন অ্যান্ড হেজেস ট্রফি, উইলস কাপ ও বিশ্বকাপ জয়ের নানা মুহূর্তের ভিডিও দেখানো হবে। স্মৃতিচারণে মাতবেন কাপজয়ী অধিনায়করা।

বিশ্বকাপের অ্যান্থেম দিল জশন জশন বোলেতেও মাতোয়ারা হবে স্টেডিয়াম। প্রীতমের অনুষ্ঠান বড় চমক। থাকবেন পাঁচ শতাধিক নৃত্যশিল্পী। সংগীত পরিবেশন করবেন তারকা সংগীতশিল্পীরা। অভিনব কায়দায় সকলকে উপস্থাপিত করা হবে। দেবা দেবা, কেশরিয়া, লেহরা দো, জিতেগা জিতেগা, নাগাডা নাগাডা, ধুম মচালে, দঙ্গলের মতো গানগুলিও গাইবেন তাঁরা।

দ্বিতীয় ইনিংসের জলপানের বিরতিতে ৯০ সেকেন্ডের জন্য হবে লাইট ও লেজার শো। ম্যাচের শেষে কাপ তুলে দেওয়ার আগেও যা ঘটবে তা আগে কখনও হয়নি। ১২০০ ড্রোন দিয়ে রাতের আকাশে ফুটে উঠবে চ্যাম্পিয়নের নাম। সঙ্গে থাকছে বিশ্বের অন্যতম সেরা আতসবাজির প্রদর্শনী। ফিফা বিশ্বকাপ, ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি, দুবাই এক্সপো, সৌদি আরবের ন্যাশনাল ডে উদযাপন-সহ বিভিন্ন আসরে যেমন আতসবাজির প্রদর্শনী হয়,তেমনই অভিনব কিছু হতে চলেছে রবি-রাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+