Ind vs NZ In ICC CWC SF: ভারত কেন সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে? জানুন তিনটি বড় কারণ
Ind vs NZ In ICC CWC SF: বিশ্বকাপের সেমিফাইনালে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত খেলতে নামছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চলতি বিশ্বকাপে লিগ পর্যায়ে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বিশ্বের ১ নম্বর দল।
সেমিফাইনালেও ভারতই ফেভারিট। আন্ডারডগ তকমায় আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। তাঁরাও আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে দাপটের ধারা বজায় রাখতে মরিয়া। তবে ভারত এগিয়ে মূলত তিনটি কারণেই।

বিশ্বকাপের সেমিফাইনালে ভারত এবার উঠেছে প্রথম দল হিসেবে। লিগ পর্বের ৯টি ম্যাচের সব কটিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান সুনিশ্চিত করে। অন্যদিকে, নিউজিল্যান্ড টানা চারটি ম্যাচ জিতলেও পরের চারটি ম্যাচ টানা হেরে অস্বস্তিতে পড়েছিল। যদিও শেষ ম্য়াচে শ্রীলঙ্কাকে হারিয়ে নিশ্চিত করে শেষ চারের টিকিট, শেষ দল হিসেবে।
ভারত এশিয়া কাপেও দাপটের সঙ্গে জিতেছে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে ওডিআই সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৫২ বল বাকি থাকতে ৬ উইকেটে, আফগানিস্তানকে ৯০ বল বাকি থাকতে ৮ উইকেটে, পাকিস্তানকে ১১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে, বাংলাদেশকে ৫১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারায়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জয় পায় ১২ বল বাকি থাকতে ৪ উইকেটে। এরপর বাকি ম্যাচগুলিতে জয় প্রথমে ব্যাট করে। ইংল্যান্ডকে ১০০ রানে, শ্রীলঙ্কাকে ৩০২ রানে, দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে এবং নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারায়। ইংল্যান্ডকে ১২৯, শ্রীলঙ্কাকে ৫৫ ও দক্ষিণ আফ্রিকাকে ভারত ৮৩ রানে অল আউট করেছিল। ফলে বোঝাই যাচ্ছে দাপট কতটা।
ভারতের সব ব্যাটারই ছন্দে রয়েছেন। রোহিত শর্মা ৫০৩, শুভমান গিল ২৭০, বিরাট কোহলি ৫৯৪, শ্রেয়স আইয়ার ৪২১ ও লোকেশ রাহুল ৩৪৭ রান করেছেন। এই পাঁচজন মিলে পাঁচটি শতরান ও ১৫টি অর্ধশতরান করেছেন। শুধু তাই নয়, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজারাও গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন। ভারতের ব্যাটিং গভীরতা অন্যতম সেরা শক্তি।
ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ম্যাচ জেতাচ্ছেন। এখনও অবধি জসপ্রীত বুমরাহ ১৭টি, মহম্মদ শামি ১৬টি, রবীন্দ্র জাদেজা ১৬টি, কুলদীপ যাদব ১৪টি ও মহম্মদ সিরাজ ১২টি উইকেট দখল করেছেন। হার্দিক পাণ্ডিয়া চোটের কারণে ছিটকে যাওয়ায় শামিকে একাদশে আনা হয়। তাতেই বাজিমাত। হার্দিকের অনুপস্থিতি বুঝতেই দিচ্ছেন না ভারতের পাঁচ বোলার। ষষ্ঠ বোলার হিসেবে বিরাট কোহলিকে কালও দেখা যেতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications