ICC World Cup 2023: শামি-সূর্যকে নিয়েই নিউজিল্যান্ড ম্যাচে নামার সিদ্ধান্ত ভারতের, টস হেরে ব্যাটিং কিউয়িদের

ICC World Cup 2023: বিশ্বকাপের ম্য়াচে ধরমশালয় মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। দুই দলের ঝুলিতে রয়েছে ৪ ম্যাচে ৮ পয়েন্ট করে। তবে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে রয়েছে কিউয়িরা।

এইচপিসিএ স্টেডিয়ামে টস জিতল ভারত। নিউজিল্যান্ডকে ব্যাট করার আহ্বান অধিনায়ক রোহিত শর্মার। ভারতীয় একাদশে দুটি পরিবর্তন। একাদশে এলেন মহম্মগ শামি ও সূর্যকুমার যাদব।

ICC World Cup 2023: শামি-সূর্যকে নিয়েই নিউজিল্যান্ড ম্যাচে নামার সিদ্ধান্ত ভারতের

রবি শাস্ত্রী পিচ দেখে বলেন, আজকের পিচে ঘাস কম রয়েছে। তবে ডিউ ফ্যাক্টর হতে পারে। যদিও প্রচুর রান ওঠার সম্ভাবনা রয়েছে। স্পিনারা সহায়তা পেতে পারেন। তবে ব্যাটারদের ক্ষেত্রে সুবিধাজনক হবে ছোট বাউন্ডারি। কখনও রোদ উঠছে, কখনও থাকছে মেঘলা আকাশ। তবে পরের দিকে আকাশ পরিষ্কার হতে পারে বলে জানা যাচ্ছে।

চলতি বিশ্বকাপে ধরমশালায় যে তিনটি ম্যাচ হয়েছে তার মধ্যে দুটিতেই প্রথমে ব্যাট করা দল জিতেছে। কিন্তু আজ টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে রোহিত বললেন, গতকাল অনুশীলনের সময় দেখছিলাম শিশির বেশ খানিকটা আগে থেকেই পড়ছে। তবে উইকেট দেখে মনে হচ্ছে চরিত্রগত খুব বেশি বদল হবে না।

ICC World Cup 2023: শামি-সূর্যকে নিয়েই নিউজিল্যান্ড ম্যাচে নামার সিদ্ধান্ত ভারতের

অতীত ভুলেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যের কথা জানালেন হিটম্যান। তবে সতর্ক থাকছেন। কেন না, বিশ্বকাপে যে কেউ যে কাউকে হারাতে পারে। ভারত এই ম্যাচে পাচ্ছে না হার্দিক পাণ্ডিয়াকে। শার্দুল পাণ্ডিয়াকেও বাইরে রাখা হয়েছে। একাদশে আজ এসেছেন মহম্মদ শামি ও সূর্যকুমার যাদব।

টস জিতলে তিনিও বোলিংই নিতেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। জয়ের ধারাবাহিকতা তাঁরাও বজায় রাখতে মুখিয়ে। নতুন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই লক্ষ্য। নিউজিল্যান্ড দলে আজ কোনও পরিবর্তন নেই।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড- ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+