ICC World Cup 2023: রাগে-হতাশায় ব্যাট আছড়ালেন গুরবাজ, ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দিল আফগানিস্তান
ICC World Cup 2023: আশা জাগিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো পার করতে পারল না আফগানিস্তান। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আফগানদের ব্য়াট করতে পাঠায় গতবারের বিশ্বচ্যাম্পিয়রা।
ওপেনিং জুটিতে ১৬.৪ ওভারে ওঠে ১১৪। যদিও শেষ অবধি ৪৯.৫ ওভারে ২৮৪ রানে শেষ আফগানিস্তান। রান আউটের কারণে ষষ্ঠ ওডিআই শতরান মাঠে ফেলে আসতে হতো রহমানুল্লাহ গুরবাজ। রাগে-হতাশায় বার দুয়েক ব্যাট আছড়ালেন আইপিএলে কেকেআরের এই ওপেনার।

গুরবাজ এদিন নিয়ে ২৯ ম্যাচের ২৯ ইনিংসে ৮ বার পঞ্চাশের উপর রান করলেন। এদিন পেলেন কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান। আটটি চার ও চারটি ছয়ের সৌজন্যে ৫৭ বলে ৮০ রান করেন আফগান ওপেনার। ইকরাম আলিখিল ৬৬ বলে ৫৮ রান করেছেন। ইব্রাহিম জাদরান ২৮, মুজিব উর রহমান ২৮, রশিদ খান ২৩, আজমাতুল্লাহ ওমরজাই ১৯, অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি করেন ১৪।
১টি মেডেন-সহ ১০ ওভারে ৪২ রান দিয়ে তিন উইকেট নেন আদিল রশিদ। ৯ ওভারে ৫০ রান দিয়ে ২টি উইকেট দখল করেন মার্ক উড। রিস টপলি, লিয়াম লিভিংস্টোন ও জো রুট একটি করে উইকেট পেয়েছেন। আফগানিস্তান ইনিংসে ধাক্কা দিয়ে প্রথম ২টি উইকেট রশিদ তুলে নেন, নিশ্চিত করেন বিশ্বকাপে নিজের সেরা বোলিং ফিগার।
তবে আফগানিস্তানকে ইংল্যান্ড তিনশোর আগে রুখে দিতে পারল ১৯তম ওভারে নাটকীয় পরিস্থিতির পর। ১১৪ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙে। ১৯তম ওভারের চতুর্থ বলে রহমত শাহ ৮ বলে ৩ রান করে রশিদের বলে স্টাম্প আউট হন। এরপর ব্য়াট করতে নামেন অধিনায়ক শাহিদি। রশিদের প্রথম বলটি লেগ সাইডে খেলেন।

এতেই বিপত্তি। শাহিদি শট খেলেই দৌড়ান। নন-স্ট্রাইকিং এন্ডে তখন গুরবাজ। তিনি যে মেজাজে খেলছিলেন তাতে শতরান পেতেই পারতেন। কিন্তু শাহিদির শট সোজা চলে যায় পরিবর্ত ফিল্ডার ডেভিড উইলির হাতে। তাঁর থ্রো ধরে উইকেটকিপার-অধিনায়ক জস বাটলার যখন উইকেট ভেঙে দেন, তখন ডাইভ মেরেও ক্রিজে পৌঁছতে পারেননি গুরবাজ।
Gurbaz in angry mood after run out 80(57) 👀😳💔 #Gurbaz #EngvsAfg #CWC23 pic.twitter.com/Sks4xCFscJ
— Rana Jamshaid (@RanaJam74908100) October 15, 2023
ফলে ১২২ রানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট পড়ে। আফগানিস্তানের সেই সময় এমন ঝুঁকিপূর্ণ রান নেওয়ার প্রয়োজনই ছিল না। প্যাভিলিয়নে ফেরার সময় রাগে-হতাশায় গুরবাজ বাউন্ডারি লাইন পেরনোর আগে মাটিতে ব্যাট আছাড় মারেন। পরে বাউন্ডারি লাইন পার করেও ব্যাট আছড়ালেন।
Rahmanullah Gurbaz got run out after scoring blistering 80 off 53 balls including 8 fours & 4 sixes. His anger & frustration says it all, this always happens with Afghanistan, a good start & then they collapse out of nowhere & suddenly go behind. 3-16 in last 4 overs! #ENGvsAFG pic.twitter.com/d4dvuSdWGN
— Ahmad Haseeb (@iamAhmadhaseeb) October 15, 2023
সেই দৃশ্য বার কয়েক টিভিতে দেখা যায়। ড্রেসিংরুমের টিভিতে নিজের সেই অভিব্যক্তিও দেখেন গুরবাজ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই গুরবাজকে সান্ত্বনা দেন।












Click it and Unblock the Notifications