ICC CWC 2023: শুভমান গিল গড়লেন নয়া বিশ্বরেকর্ড, রোহিত শর্মা প্রথম ভারতীয় হিসেবে ছুঁলেন কোন মাইলস্টোন?

ICC CWC 2023: ধরমশালায় আজ দুটি উল্লেখযোগ্য নজির গড়লেন ভারতের দুই ওপেনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা ৪০ বলে ৪৬ ও শুভমান গিল ৩১ বলে ২৬ রান করেছেন।

বিশ্বের দ্রুততম ব্য়াটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ২ হাজার রান করার রেকর্ডটি নিজের দখলে নিলেন গিল। প্রথম ভারতীয় হিসেবে ছক্কা মারার আরও একটি মাইলস্টোন স্পর্শ করলেন রোহিত শর্মা।

ICC CWC 2023: শুভমান গিল গড়লেন নয়া বিশ্বরেকর্ড

২০১১ সালের ২১ জানুয়ারি পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে দ্রুততম ২ হাজার ওডিআই রানের রেকর্ডটি দখলে নেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। ভারতের বিরুদ্ধে ম্য়াচে। তাঁর লেগেছিল ৪০টি ইনিংস। আজ শুভমান গিল ওডিআই কেরিয়ারের ৩৮তম ইনিংসেই পৌঁছে গেলেন ২ হাজার রানের মাইলস্টোনে।

২০১৪ সালের ৯ নভেম্বর শিখর ধাওয়ান হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে একদিনের আন্তর্জাতিকে ২ হাজার রানে পৌঁছেছিলেন। ভারতীয়দের মধ্যে দ্রুততম ২ হাজার ওডিআই রান করার নজিরটি তাই ছিল শিখরের দখলে। এদিন স্বাভাবিকভাবেই ধাওয়ানকেও পিছনে ফেলে দিলেন শিখর। আজ এই নজির গড়তে গিলের দরকার ছিল ১৪ রান।

সপ্তম ওভারের চতুর্থ বলে ট্রেন্ট বোল্টের বলে চার মেরে তিনি কাঙ্ক্ষিত মাইলফলকটি ছুঁয়ে ফেলেন। এদিন ভারতীয় ইনিংসের ১৪তম ওভারে গিলকে সাজঘরে ফেরান লকি ফার্গুসন। গিলের আগে তিনি রোহিত শর্মার উইকেটটিও তুলে নিয়েছিলেন।

ICC CWC 2023: শুভমান গিল গড়লেন নয়া বিশ্বরেকর্ড

প্রথম ভারতীয় হিসেবে এদিন ক্যালেন্ডার ইয়ারে একদিনের আন্তর্জাতিকে ৫০টি ছক্কা মারার কীর্তি স্থাপন করলেন রোহিত শর্মা। ম্যাট হেনরির বলে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে। ২০১৭ সালে রোহিত ৪৬টি ছয় হাঁকিয়েছিলেন একদিনের আন্তর্জাতিকে। আজ রোহিত মোট চারটি ছয় মেরেছেন। তারই ফাঁকে ছাপিয়ে গেলেন নিজের কীর্তিকেই।

যদিও ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ওডিআই ছয় মারার রেকর্ড রয়েছে এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৫ সালের ১৮টি ইনিংসে এবিডি ৫৮টি ছয় মেরেছিলেন। রোহিত যা ছন্দে রয়েছেন তাতে সেই নজির ভাঙা সময়ের অপেক্ষা মাত্র। ২০১৯ সালে ক্রিস গেইল ৫৬টি ছয় মেরেছিলেন।

এদিকে, ভারত ২৭৪ রানের টার্গেটের দিকে ভালোভাবেই এগিয়ে চলেছে। লোকেশ রাহুল ২৭ রানে আউট হন জলপানের বিরতির ঠিক পরেই। ৩২.১ ওভারে ১৮২ রানে ভারত চতুর্থ উইকেট হারায়। মিচেল স্যান্টনারের বলে রাহুল আউট হন ৩৫ বলে ২৭ রান করে। এরপর বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন সূর্যকুমার যাদব (৪ বলে ২)।

সূর্য রান আউট হওয়ার পর ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৯১। ৩৮ ওভারের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২১৭। বিরাট কোহলি ৭১ বলে ৬৮ ও রবীন্দ্র জাদেজা ১৯ বলে ১৩ রানে ক্রিজে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+