Ind vs Aus CWC 2023 Final: বিশ্বকাপ জিতলেই ভারত গড়বে কোন বিশ্বরেকর্ড? বিরাট, শামিরাও নজিরের অপেক্ষায়

Ind vs Aus CWC 2023 Final: বিশ্বকাপের ফাইনালে আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০০৩ সালের ফাইনালে অজিদের কাছেই হেরেছিল ভারত।

আজকের ফাইনাল তাই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে বদলার ম্যাচ মেন ইন ব্লু-র কাছে। আজ ভারতীয় দল নয়া বিশ্বরেকর্ডও গড়ে ফেলবে কাপ জয় সুনিশ্চিত করলে। সেই সঙ্গে বিরাট কোহলি, মহম্মদ শামি-সহ একাধিক ক্রিকেটার নানা নানা মাইলস্টোন স্পর্শ করতে পারেন।

Ind vs Aus CWC 2023 Final: বিশ্বকাপ জিতলেই ভারত গড়বে কোন বিশ্বরেকর্ড?

ভারত চলতি বিশ্বকাপে টানা ১০টি ম্য়াচ জিতেছে। সেই ধারা অব্যাহত রাখলে রোহিত শর্মা প্রথম ভারতীয় অধিনায়ক বিশ্বকাপ জিতবেন টানা ১১টি ম্যাচে দলকে জিতিয়ে। ২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়া সব ম্য়াচ জিতে বিশ্বকাপের দখল নিয়েছিল। তবে ভারত আজ চ্যাম্পিয়ন হলে বিশ্বের প্রথম দেশ হিসেবে দেশের মাটিতে দু-বার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে।

বিশ্বকাপের কোনও সংস্করণে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ডটি আগের ম্য়াচেই সচিন তেন্ডুলকরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন বিরাট কোহলি। তিনি আপাতত ৭১১ রান করেছেন। প্রথম ব্যাটার হিসেবে একই বিশ্বকাপে ছুঁয়েছেন সাতশো রানের মাইলফলক। কোহলি আজ ৭৫০ বা ৮০০ রানের মাইলফলকও স্পর্শ করতেই পারেন।

বিশ্বকাপ কেরিয়ারে বিরাট কোহলির রান ১৭৪১। তিন রান করলেই তিনি হয়ে যাবেন বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। পিছনে ফেলে দেবেন রিকি পন্টিংকে। সচিনের বিশ্বকাপে রান সবচেয়ে বেশি (২২৭৮)। পরের বিশ্বকাপে বিরাটের খেলার সম্ভাবনা কার্যত নেই। ফলে অক্ষত থেকে যাবে সচিনের এই বিশ্বরেকর্ডটি।

বিশ্বকাপে বিরাট কোহলির ক্যাচের সংখ্য়া ১৯। তিনি আর একটি ক্যাচ ধরলে রিকি পন্টিং (২৮) ও জো রুটের (২৫) পর বিশ্বের তৃতীয় প্লেয়ার হিসেবে বিশ্বকাপে ২০টি ক্যাচ ধরার মাইলস্টোন ছোঁবেন। উইকেটকিপার বাদে ভারতীয় ফিল্ডাররা বিশ্বকাপে ২৯৬টি ক্যাচ ধরেছেন। এই নিরিখে অস্ট্রেলিয়া (৩৩৮) ও নিউজিল্যান্ড (৩২৮) এগিয়ে ভারতের চেয়ে। ভারত আজ ৩০০ ক্যাচের ক্লাবে যোগ দিতে পারে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান রয়েছে রোহিত শর্মার। রোহিত শর্মা মুখিয়ে থাকবেন কেরিয়ারের শেষ ওডিআই বিশ্বকাপে শতরান হাঁকিয়ে সেই সংখ্যা বাড়িয়ে আটে নিয়ে যাওয়ার। চলতি বিশ্বকাপে রোহিত এখনও অবধি ৫৫০ রান করেছেন। ২০১৯ সালের বিশ্বকাপে রোহিত সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন ৬৪৮ রান করে। সেই রেকর্ড ভাঙতে দরকার ৯৯ রান।

মহম্মদ শামি বিশ্বকাপে ৫৪টি উইকেটের মালিক। চলতি বিশ্বকাপেই ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীও। বিশ্বকাপে পাকিস্তানের ওয়াসিম আক্রমের রয়েছে ৫৫ উইকেট, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্কার বিশ্বকাপে উইকেট-সংখ্যা ৫৬। শামি যে ছন্দে রয়েছেন তাতে এই দুই কিংবদন্তিকে টপকে যেতেই পারেন আজ। তাহলে তিনিই হবেন বিশ্বকাপে চতুর্থ সর্বাধিক উইকেটশিকারী।

শ্রেয়স আইয়ার বিশ্বকাপ ফাইনালে নামবেন নতুন লুকে, নতুন হেয়ারস্টাইল নিয়ে। তিনি আজ নাম লেখাতে পারেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলির পাশে। ফাইনালে সে জন্য তাঁকে ২৪ রান করতে হবে। তাহলেই চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের কোনও সংস্করণে সাড়ে পাঁচশো রান করার কীর্তি স্পর্শ করবেন শ্রেয়স।

বিশ্বকাপে ভারতের হয়ে অষ্টম সর্বাধিক রান সংগ্রহকারী হওয়ার সামনে লোকেশ রাহুল। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ৩৪ রান করলেই তিনি পিছনে ফেলে দেবেন মহেন্দ্র সিং ধোনির ৭৮০ রানের নজির।

বিশ্বকাপে রবীন্দ্র জাদেজার উইকেট-সংখ্যা ২৭। তিনটি উইকেট পেলেই বিশ্বকাপের ইতিহাসে নবম স্পিনার হিসেবে দখলে নেবেন ৩০ উইকেট, ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে তিনি এই কীর্তি ছোঁবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+