ICC World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রিত নন কপিল! সমালোচনায় বিদ্ধ বিসিসিআই ও আইসিসি

ICC World Cup 2023 Final: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। ২৪১ রানের টার্গেট তাড়া করছে অস্ট্রেলিয়া। ভিআইপি বক্সে রাজনীতিবিদ থেকে বলিউড তারকাদের ভিড়।

বিসিসিআই ও আইসিসির তরফে জানানো হয়েছিল বিশ্বকাপজয়ী অধিনায়কদের সংবর্ধিত করা হবে। যদিও আমন্ত্রণ পেলেন না তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

ICC World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রিত নন কপিল!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে কপিল দেবের বক্তব্য। ওই চ্যানেলে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে মতামত জানাচ্ছিলেন কপিল দেব। তাঁর নেতৃত্বেই ভারত লর্ডসে প্রথমবার বিশ্বকাপ জেতার স্বাদ পায়। তাও ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে।

১৮৩ রানের পুঁজি নিয়ে ফাইনালে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। আজ ট্রাভিস হেড যখন রোহিত শর্মার ক্যাচ অনবদ্য দক্ষতায় তালুবন্দি করেন তখনও চর্চায় এসেছিল তিরাশির বিশ্বকাপ ফাইনালে। যাতে ওয়েস্ট ইন্ডিজের তারকা ভিভ রিচার্ডসের ক্যাচ অসাধারণভাবে তালুবন্দি করেছিলেন কপিল। যা ছিল ওই ম্যাচের টার্নিং পয়েন্ট।

আজ ভারত ২৪০ রানের পুঁজি নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে লড়াই চালাচ্ছে। জিততে না পারলে ১০ বছর ধরে আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে না পারার ধারার অব্যাহত থাকবে। জিতলে হবে শাপমুক্তি। কিন্তু এই ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ পেলেন না তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল!

কপিল বলেন, আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। কারও ফোন পাইনি। আমিও কাউকে ফোন করিনি। শুধু আমাকে নয়। তিরাশির বিশ্বকাপজয়ী দলকে আমন্ত্রণ জানালে ভালো হতো। কিন্তু আমার মনে হয়, এত বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সকলেই এত ব্যস্ত বিভিন্ন দায়িত্ব সামলাতে যে কখনও কখনও ভুল হতেই পারে।

কপিলের এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। যেখানে টিভিতে বারেবারেই বলিউড তারকাদের মুখ ভেসে উঠছে, দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা-নেত্রীদের, সেখানে কপিলকে আমন্ত্রণ না জানানোর জন্য সমালোচনায় বিদ্ধ আইসিসি ও বিসিসিআই। এদিকে, অস্ট্রেলিয়া ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ৭ ওভারের শেষে স্কোর ৩ উইকেটে ৪৭।

ডেভিড ওয়ার্নার ৩ বলে ৭ রান করে মহম্মদ শামির শিকার হন। মিচেল মার্শ (১৫ বলে ১৫) ও স্টিভ স্মিথ (৯ বলে ৪) জসপ্রীত বুমরাহর শিকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+