Ind vs Aus CWC 2023 Final: অস্ট্রেলিয়ার টস জয়ে ধাক্কা খেল না ভারতের পরিকল্পনা, সচিনকে ছোঁয়ার মুখে রোহিত-বিরাট

Ind vs Aus CWC 2023 Final: বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। তবে এতে ধাক্কা খায়নি ভারতের পরিকল্পনা।

আজকের ফাইনালে সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শের হাতছানি রয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মার সামনে। ফলে ভারতের ব্য়াটিংয়ের সময় এই বিশেষ দিকটিতে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Ind vs Aus CWC 2023 Final: অস্ট্রেলিয়ার টস জয়ে ধাক্কা খেল না ভারতের পরিকল্পনা

একদিনের আন্তর্জাতিকে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার বিশ্বরেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। ৫৩ ম্যাচে ৫১ ইনিংসে বিরাট ১০টি ওডিআই সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। এ ছা়ড়া ৪৩ ম্যাচে ৪১ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯টি ওডিআই শতরান রয়েছে কিং কোহলির।

ঠিক তেমনভাবেই ওডিআইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। অজিদের বিরুদ্ধে মাস্টার ব্লাস্টার ৭১টি ম্যাচে ৭০ ইনিংসে ৯টি শতরান করেছেন। ফলে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে ওডিআই শতরানের রেকর্ড কোহলি নিজের দখলে রাখলেও, ৯টি করে শতরানের নিরিখে সচিনের সঙ্গে একই আসনে রয়েছেন বিরাট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা ৪৪ ইনিংসে ৮টি ও বিরাট কোহলি ৪৬ ইনিংসে ৮টি করে শতরান করেছেন। ফলে আজকের ফাইনালে তাঁরা শতরান করলে অজিদের সঙ্গে শতরানের সঙ্গে বেড়ে হবে ৯। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি ওডিআই শতরানের যে নজির সচিনের রয়েছে, সেই একাধিপত্যে থাবা বসাতে পারবেন বিরাট ও রোহিত।

রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি শতরান করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে। ২০২০ সালে বেঙ্গালুরুতে অজিদের বিরুদ্ধে শেষবার ওডিআই শতরান এসেছে হিটম্যানের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির রয়েছে পাঁচটি ওডিআই শতরান। শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট ওডিআই সেঞ্চুরি পেয়েছেন ২০১৯ সালে রাঁচিতে।

এগিকে, রোহিত আজ টস হেরে গিয়েছেন। প্রথমে ব্যাট করবে ভারত। রোহিতের কথায়, তিনি টস জিতলে ব্যাটিংই নিতেন। ফলে ফাইনালে টস হারায় ভারতের পরিকল্পনা ধাক্কা খায়নি। প্রথমে ব্যাট করে বড় রান তোলাই লক্ষ্য। উইকেট শুষ্ক। ফলে প্রথমে ব্যাটিং করারই পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু অজি অধিনায়ক প্যাট কামিন্স হাঁটলেন উল্টো পথে। ডিউ ফ্যাক্টরের কারণেই এই সিদ্ধান্ত বলে জানান কামিন্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+