Ind vs Aus CWC 2023 Final: ১২ বছর পর আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই দ্বৈরথ! পরিসংখ্যানে কি চাপে রোহিতরা?

Ind vs Aus CWC 2023 Final: বিশ্বকাপের ফাইনালে আজ আমেদাবাদে ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। মোতেরার স্টেডিয়াম নরেন্দ্র মোদীর নামাঙ্কিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হওয়ার পর দুই দেশের এটিই প্রথম ওডিআই দ্বৈরথ।

২০১১ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আমেদাবাদেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচের পর বিগত ১২ বছরে আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই দ্বৈরথ হয়নি। সেবার ভারত পেয়েছিল সেমির টিকিট, আজ মিশন কাপ জয়ের!

Ind vs Aus CWC 2023 Final: ১২ বছর পর আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই দ্বৈরথ!

আমেদাবাদে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম দ্বৈরথটি হয়েছিল ১৯৮৪ সালেষ সেবার অজিরা জিতেছিল ৭ উইকেটে। ১৯৮৬ সালে আমেদাবাদে পারস্পরিক দ্বিতীয় দ্বৈরথে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল ৫২ রানে। এরপর ২০১১ সালে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৫ উইকেটে।

২০১১ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টস জিতে ব্যাট করেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। পন্টিং সেই ম্যাচে ১১৮ বলে ১০৪ রান করেন। অস্ট্রেলিয়া তুলেছিল ৬ উইকেটে ২৬০ রান। রবিচন্দ্রন অশ্বিন বোলিং ওপেন করে ২ উইকেট নিয়েছিলেন। জাহির খান ও যুবরাজ সিংও পান ২টি করে উইকেট।

জবাবে খেলতে নেমে ভারত ৪৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সচিন তেন্ডুলকর ৫৩, গৌতম গম্ভীর ৫০ রান করেছিলেন। যুবরাজ সিং ৬৫ বলে ৫৭ রান করে ম্যাচের সেরা হন। সুরেশ রায়না ২৮ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। ভারত চাইবে আমেদাবাদে বিশ্বকাপের নক আউটে অজিদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে।

চলতি বিশ্বকাপে ভারত এই আমেদাবাদেই পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে। সেই পিচেই আজকের ম্য়াচ হবে। আমেদাবাদেই অস্ট্রেলিয়া হারিয়েছে ইংল্যান্ডকে ৩৩ রানে। আমেদাবাদে ২০১১ সালের পর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সাদা বলের কোনও ম্যাচও হয়নি। এখানে দুই দেশের মধ্যে কোনও টি ২০ আন্তর্জাতিকও হয়নি।

চলতি বছর মার্চে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। সিরিজের চতুর্থ টেস্ট তথা শেষ টেস্টটি ড্র হয়ে গিয়েছিল। ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে। টস জিতে ব্যাট করে উসমান খোয়াজার ১৮০ ও ক্যামেরন গ্রিনের ১১৪ রানে ভর করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৪৮০। জবাবে বিরাট কোহলির ১৮৬, শুভমান গিলের ১২৮, অক্ষর প্যাটেলের ৭৯ রানে ভর করে ভারত প্রথম ইনিংসে তোলে ৫৭১।

অস্ট্রেলিয়া এরপর ২ উইকেটে ১৭৫ তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। ট্রাভিস হেড ৯০ রান করেনষ। মার্নাস লাবুশেন ৬৩ রানে অপরাজিত ছিলেন। এখানেই খেলায় যবনিকা পতন ঘটে। বিরাট কোহলি হয়েছিলেন ম্যাচের সেরা। ফলে সামগ্রিক পরিসংখ্যান বিশ্লেষণ করলেও দেখা যাচ্ছে, আমেদাবাদে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বৈরথে অজিদের বিরুদ্ধে এগিয়ে থেকেই ফাইনালে নামছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+