Ind vs Aus CWC 2023 Final: ফাইনালে অস্ট্রেলিয়া মহাকীর্তির সামনে, ক্রিকেটারদের সামনেও মাইলস্টোনের হাতছানি

Ind vs Aus CWC 2023 Final: বিশ্বকাপে আজ ফাইনাল ফ্রন্টিয়ার। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মার বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নামবে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছেই হেরেছিল অজিরা। সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়ে অজিরা চাইবে ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি ঘটাতে। ২০১৫ সালে শেষবার নিজেদের দেশেই বিশ্বকাপ জিতেছিল অজিরা।

Ind vs Aus CWC 2023 Final: ফাইনালে অস্ট্রেলিয়া মহাকীর্তির সামনে

অস্ট্রেলিয়া বিশ্বকাপের ইতিহাসে সফলতম দেশ। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছিল ভারতের মাটিতেই। ইডেনের সেই ফাইনালে অজিরা ইংল্যান্ডকে হারিয়েছিল ৭ রানে। ফলে ভারতের মাটিতে দ্বিতীয়বার কাপ জয়ের হাতছানি অজিদের সামনে।

একইসঙ্গে প্যাট কামিন্সরা আজ বিশ্বকাপের দখল নিলে সফলতম দেশ হিসেবে অজিদের পরিসংখ্যানও উন্নততর জায়গায় পৌঁছবে। কেন না, সেক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসেবে ষষ্ঠবার কাপ ঘরে তুলবে ক্যাঙ্গারু-বাহিনী। অজি অধিনায়ক প্যাট কামিন্স বিশ্বকাপে ৩২টি উইকেট নিয়েছেন। আজ চারটি উইকেট পেলে তিনি টপকে যাবেন ব্রেট লি (৩৫)-কে। হবেন বিশ্বকাপে অজিদের তৃতীয় সর্বাধিক উইকেটশিকারী।

চলতি বিশ্বকাপে অ্যাডাম জাম্পা ২২ উইকেট দখল করে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় আছেন দুইয়ে। ২০১৯ সালে মিচেল স্টার্ক ২৭ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন। সেই নজির ছুঁতে আজ জাম্পার দরকার পাঁচ উইকেট। ডেভিড ওয়ার্নার বিশ্বকাপে ৬টি শতরান করেছেন। আজ সেঞ্চুরি করলে তিনি রোহিত শর্মার সঙ্গে বিশ্বকাপে যুগ্ম সর্বাধিক শতরানকারী হবেন।

ওয়ার্নার আজ ৭৫ রান করলে ওডিআইয়ে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। বিশ্বকাপে ওপেনার হিসেবে ১৪৭০ রান রয়েছে ওয়ার্নারের। আর ৩০ রান করলে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি বিশ্বকাপে ১৫০০ রান করার কীর্তি গড়বেন। বিশ্বকাপে ওয়ার্নার ক্যাচ ধরেছেন ১৭টি। আর তিনটি ধরলে তিনি বিশ্বের চতুর্থ ফিল্ডার হিসেবে ২০টি ক্যাচ ধরার নজির স্পর্শ করবেন।

গ্লেন ম্যাক্সওয়েল যদি আজকের ম্যাচে ১০১ রান করেন তাহলে তিনি অস্ট্রেলিয়ার সপ্তম ব্যাটার হিসেবে বিশ্বকাপে ১০০০ রান করা ব্যাটারদের তালিকায় নাম লেখাবেন। বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ১টি করে শতরানের নজির রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার। আজ অজি ব্যাটাররা সেই সংখ্যা বাড়ানোর সুযোগ পাচ্ছেন। ভারতের কেউ বিশ্বকাপ ফাইনালে শতরান করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+