ICC CWC 2023 Exclusive: শ্বশুর আফ্রিদির কথা মেনে 'সুজন' খুঁজছেন জামাই আফ্রিদি! ইডেনে পাক পেসার কীসে মুগ্ধ?
ICC World Cup 2023: ইডেনে 'সুজন' খুঁজছেন শাহিন শাহ আফ্রিদি। ৭ বছর আগে ক্রিকেটের নন্দনকাননে খেলে গিয়েছিলেন শ্বশুর শাহিদ আফ্রিদি। এবারের বিশ্বকাপে ইডেনে একটি ম্যাচ খেলেছেন জামাই শাহিন। খেলবেন আরও একটি।
ভারতে আসার আগে যখন হোমওয়ার্ক করছিলেন তখনই আফ্রিদির সঙ্গে কথা হয় আরেক আফ্রিদির। সেই আলোচনায় উঠে আসে ইডেনের প্রসঙ্গ। শ্বশুরমশাইয়ের দেওয়া ইনপুট যে মিলে গিয়েছে তা বুঝিয়ে দিয়েছেন শাহিন।

২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে পাকিস্তান ভারতে এসেছিল শাহিদ আফ্রিদির নেতৃত্বে। ইডেনে বাংলাদেশকে তারা হারায় ৫৫ রানে। আফ্রিদি ১৯ বলে ৪৯ রান করার পাশাপাশি ২৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। যদিও এরপর ভারতের কাছে পরাস্ত হয় ৬ উইকেটে। সেই ম্য়াচটিতে আফ্রিদি ৮ রান করেন, উইকেট পাননি।
এবারের বিশ্বকাপে ইডেনে বাংলাদেশকে ১০৫ বল বাকি থাকতে ৭ উইকেটে হারায় পাকিস্তান। ১টি মেডেন-সহ ৯ ওভারে ২৩ রান খরচ করে তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহর উইকেট নেন শাহিন। ম্যাচ শেষ হওয়ার পর তিনি খোঁজ করছিলেন সিএবির চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের।
কিন্তু ততক্ষণে সুজন ইডেন থেকে বাড়ি চলে গিয়েছেন। সেটা জানতে পেরে শাহিন বলে যান, উইকেট খুব ভালো ছিল। চিফ কিউরেটরকে ধন্যবাদ জানাবেন। আমি নিজেই জানাতাম। তবে আজ দেখা হলো না। এরপর আবার যখন ইডেনে আসব তখন নিশ্চিভাবেই দেখা করব ওঁর সঙ্গে।
আইসিসির হয়ে বিভিন্ন স্টেডিয়ামে পিচ তদারকির দায়িত্বে রয়েছেন অ্যান্ডি অ্যাটকিনসন। তিনি এবার যখন প্রথমে ইডেনে পা রেখেছিলেন, উইকেট, আউটফিল্ড দেখে চমকে দেন। এত উন্নতি! ইডেনের মাঠ, উইকেটের সামগ্রিক উন্নতিসাধনে কিন্তু অবদান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর পরামর্শ মেনে ইডেনকে দেশের অন্যতম সেরা মাঠে পরিণত করেছেন সুজন মুখোপাধ্যায়।
আইপিএলে ইডেন যে বেশ কয়েকবার সেরা মাঠের পুরস্কার পেয়েছে তা অজানা নয় অ্যাটকিনসনের। তবে এবার এসে তিনিও মেনেছেন ইডেনের উইকেটের কতটা উন্নতিসাধন হয়েছে। সুজন মুখোপাধ্যায় ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, শাহিন এসে প্রথম আমাকে বলল আফ্রিদি ওঁকে বলেছেন ইডেনের উইকেটের কথা, কিউরেটরের কথা।
সুজনের কথায়, এই ধরনের অভিজ্ঞতা ভালোই লাগে। শাহিদ আফ্রিদিও এবার শাহিনকে বলেছেন ইডেনের উইকেট ভালো হয়। আগের দুটো ম্য়াচ হাই স্কোরিং হয়নি। পাকিস্তান ৩২.৩ ওভারে ২০৫ রানের টার্গেটে পৌঁছে যায়। নেদারল্যান্ডস ২২৯ রান তুলেছিল, বাংলাদেশ ১৪২ রানে অল আউট হয়ে যায়। তবে কালকের ম্যাচে তেমন হবে না।
গতকাল ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ইডেনে এসেই জড়িয়ে ধরেন সুজন মুখোপাধ্যায়কে। ইডেনের পিচ পরিদর্শন করে তিনি বুঝিয়ে গিয়েছেন, ভালো উইকেটই হয়েছে। দ্রাবিড় ডিউ ফ্যাক্টর হবে কিনা সেটাও বুঝে নিয়েছেন। সুজনের কথায়, এখনও ডিউ ফ্যাক্টর হবে না বলেই মনে করা হচ্ছে। তবে আমরা প্রস্তুত। পয়েন্ট তালিকার এক বনাম দুইয়ের লড়াইয়ে তিন শতাধিক রান উঠবে বলে মত সুজনের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications