Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: পুজোর থিমে ইডেন, বিশ্বরূপের ভাবনায় তারকাখচিত উদ্বোধন, মিলবে বিশ্বকাপের টিকিটও

ICC CWC 2023: বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। কলকাতায় বিশ্বকাপের বোধন লক্ষ্মীপুজোয়। তার আগে ইডেনে বিশ্বকাপের ম্য়াচ দেখার আমেজ মিলবে বৌবাজারে উমেশ স্মৃতি সংঘের পুজোয়। সুবর্ণ জয়ন্তী বর্ষে যাদের থিম ইডেন গার্ডেন্স।

এই পুজোর মূল উদ্যোক্তা বিশ্বরূপ দে। যিনি বর্তমানে কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। যদিও ক্রীড়া তথা ক্রিকেট-প্রশাসক হিসেবে তাঁর অভিনব ভাবনার নিদর্শনের সাক্ষী থেকেছেন ক্রীড়াপ্রেমীরা।

ICC CWC 2023: পুজোর থিমে ইডেন, বিশ্বরূপের ভাবনায় তারকাখচিত উদ্বোধন

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রাক্তন ও বর্তমান পদাধিকারীদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতেই রয়েছেন বিশ্বরূপ। এবার তিনি চমক দিলেন দুর্গাপুজোর উদ্যোক্তা হিসেবে। বিশ্বকাপের ভরা বাজারে পুজোর থিম হিসেবে ইডেন গার্ডেন্সকে উপস্থাপিত করে। যেখানে তিনি রেখেছেন তাঁর 'গুরু' জগমোহন ডালমিয়ার প্রতিকৃতি।

বিশ্বরূপ জানিয়েছেন, ১৯৮৭ সালের বিশ্বকাপে ফাইনাল হয়েছিল ইডেন গার্ডেন্সে। এবারও সেমিফাইনাল-সহ বিশ্বকাপের ৫টি ম্যাচ রয়েছে ইডেনে। ভারতে ১৯৯৬, ২০১১ সালে বিশ্বকাপ ও ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপ হলেও কখনও দুর্গাপুজোর সময় হয়নি বিশ্বকাপ। এবার দুর্গাপুজো ও ক্রিকেটের উৎসব মিলে গিয়েছে। পুজোর পাঁচ দিনের মতো ইডেনেও পাঁচটি ম্যাচ।

উমেশ স্মৃতি সংঘের পুজোর উদ্বোধনেও ছিল চাঁদের হাট। ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার ও কোচ অরুণ লাল যেমন হাজির ছিলেন, তেমনই ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া। ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী।

ICC CWC 2023: পুজোর থিমে ইডেন, বিশ্বরূপের ভাবনায় তারকাখচিত উদ্বোধন

পুজো উদ্বোধনের ফাঁকে বিশ্বকাপ নিয়ে একটি ক্রিকেট আড্ডাও হয়ে গেল। যেখানে ভারতীয় দলের সম্ভাবনা নিয়ে নিজেদের বিশ্লেষণ মেলে ধরলেন ঝুলন, অরুণরা। বিশ্বকাপের জন্য সংস্কার হয়েছে ক্রিকেটের নন্দনকাননের। সেই প্রক্রিয়া ধাপে ধাপে কীভাবে এগিয়েছে তা জানালেন স্নেহাশিস, অভিষেক।

বিশ্বরূপ বলেন, আসমুদ্র হিমাচল প্রার্থনা করছে ১৯ নভেম্বর রোহিত শর্মার হাতেই বিশ্বকাপের ট্রফি উঠুক। আমরাও মায়ের কাছে সেই প্রার্থনাই করছি। ভারতীয় দলে যেমন রোহিত শর্মা, বিরাট কোহলিরা রয়েছেন, তেমনই বোলিং বিভাগে মহম্মদ সিরাজ, মহম্মদ শামি। এটাই তো ভারতবর্ষ। আমরা প্রার্থনা করি বর্তমানে সিএবি প্রশাসনে যাঁরা রয়েছেন তাঁরা সফলভাবেই বিশ্বকাপ আয়োজন করুক।

পুজোমণ্ডপটি এমনভাবে তৈরি হয়েছে যাতে দর্শনার্থীরা মিল খুঁজে পাবেন ইডেনের সঙ্গে। ভিতরে ঢুকলে দেখা যাবে মা দুর্গা ক্রিকেট মাঠের মধ্যমণি। ইডেনে বসে খেলা দেখতে যেমন লাগে ঠিক তেমনটাই তুলে ধরা হয়েছে, ভিতরে রাখা হয়েছে ইডেনের দর্শকাসনের ছবি। রয়েছে খেলা দেখানোর বন্দোবস্ত। যাতে সহজেই কেউ ঠাকুর দেখার ফাঁকে স্কোর জেনে নিতে পারবেন।

চলতি মাসে ইডেনে ২টি ম্যাচ রয়েছে বিশ্বকাপের। দর্শনার্থীরা লাকি ড্রয়ে অংশ নিয়ে পেতে পারেন ওই ম্যাচগুলি দেখার সুযোগ। সবমিলিয়ে এই পুজোমণ্ডপেই দুর্গাপুজোর সঙ্গে মিলেমিশে গিয়েছে বিশ্বকাপ উৎসব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+