Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind vs SA In CWC 2023: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে দ্রাবিড়ের মুখে কার অবদানের কথা? একাদশে ঠাঁই কাদের?

ICC CWC 2023: বিশ্বকাপে কোন দল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমিফাইনাল খেলবে তার ইঙ্গিত মেলার বড় সম্ভাবনা রবিবাসরীয় ইডেনে। বিরাট কোহলির জন্মদিনে আমনে-সামনে ভারত-দক্ষিণ আফ্রিকা।

আজ দুপুর থেকে বিকেল অবধি অনুশীলন করল দক্ষিণ আফ্রিকা। সন্ধ্যায় নৈশালোকে ভারত। দুই দলের অধিনায়কই পিচের খোঁজখবর নিলেন। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও ইডেনে গিয়ে পিচের চরিত্র বুঝে নেওয়ার চেষ্টা করেন।

Ind vs SA In CWC 2023: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে দ্রাবিড়ের মুখে কার অবদানের কথা?

ইডেনের চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছেন, হাই স্কোরিং ম্যাচ হবে। প্রথমে ব্যাট করা দলের তিনশো করা উচিত বলে মন্তব্য তাঁর। ডিউ ফ্যাক্টর হবে না। দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে প্রথমে ব্যাট করে ৪২৮, ৩১১, ৩৯৯, ৩৮২, ৩৫৭ রান তুলেছে, ম্যাচগুলিতে ১০০-র বেশি ব্যবধানে জিতেছেও। ফলে ইডেনেই বিরাট-ম্যাচ।

ভারত এখনও অবধি অপ্রতিরোধ্য। প্রতিটি বিভাগ অবিশ্বাস্য ফর্মে। পেসাররা এত ভালো বল করায় রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবরা যেভাবে অধিনায়ক রোহিত শর্মাকে আস্থা দিচ্ছেন তা ঢাকা পড়ে যাচ্ছে বলে মনে করেন হেড কোচ রাহুল দ্রাবিড়। জাদেজা ৩ ম্যাচে ৮১ রান করেছেন। ৫৫.৩ ওভার হাত ঘুরিয়ে ৩.৭৮ ইকনমিতে নিয়েছেন ৯ উইকেট।

ভেজা বলেও জাড্ডু বোলিংয়ে যে নিয়ন্ত্রণ দেখাচ্ছেন তার প্রশংসা করেছেন দ্রাবিড়। সেই সঙ্গে যে ম্যাচে ব্যাট করতে হচ্ছে সেখানে যে অবদান জাড্ডু রাখছেন তাতে দলের ফারাক গড়তে সুবিধা হচ্ছে। নীচের দিকে যাঁরা ব্যাট করেন তাঁদের কোনও ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ মেলে না। নামতে হয় বিভিন্ন পরিস্থিতিতে। তারপরও জাদেজা, সূর্যকুমার যাদবের ভূমিকায় খুশি ভারতের হেড কোচ।

ভারতীয় দলে রদবদলের সম্ভাবনা নেই। হার্দিক পাণ্ডিয়া ছিটকে যাওয়ায় সরকারিভাবে দলের সহ অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। ষষ্ঠ বোলার নিয়েও দল যে চিন্তিত নয় তা স্পষ্ট করেছেন দ্রাবিড়। মজা করে বলেছেন, বিরাটই আমাদের ষষ্ঠ বোলার। ভারত, দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের টিকিট কনফার্ম। এই পরিস্থিতিতে বিরাটের জন্মদিনে আটে আটে চাইছেন সকলে।

দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন আনা হতে পারে। কেশব মহারাজ ও তাবরেজ শামসি- দুই স্পিনারকেই খেলানোর ইঙ্গিত দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শামসির রেকর্ড অবশ্য ভারতের বিরুদ্ধে তেমন ভালো নয়। ৬ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন, ইকনমি ৬.৪৮।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি বা জেরাল্ড কোয়েটজি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+