Ind vs NZ In CWC SF: নিউজিল্যান্ড ম্যাচের মহড়া কেমনভাবে সারল ভারত? জানুন রোহিতদের শিবিরের হাঁড়ির খবর
Ind vs NZ In CWC SF: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের প্রাক্কালে আজ ছিল অপশনাল প্র্যাকটিস। তবে নৈশালোকে অনুশীলন ওয়াংখেড়ের পিচ ও কন্ডিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
এমনিতে এই স্টেডিয়াম হাই স্কোরিং গ্রাউন্ড। প্রথমে ব্যাট করা সুবিধাজনক। তবে বিকেল থেকে বল নড়াচড়়া শুরু। সেক্ষেত্রে নৈশালোকে রান তাড়ার সময় প্রথম ২০ ওভার সাবধানে কাটিয়ে ফেললেই পরের দিকে ব্যাটিং করা যায় সহজেই।

ভারতের ঐচ্ছিক অনুশীলনে আজ দেখা যায়নি পেস ব্যাটারির দুই স্তম্ভ জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামিকে। বিশ্রাম নিয়ে তরতাজা হয়েই তাঁরা কাল নামবেন। শামি খেলবেন ওডিআই কেরিয়ারের শততম ম্যাচ। বেঙ্গালুরুতে ১২ নভেম্বর নেদারল্যান্ডস ম্যাচ খেলে গতকাল মুম্বই পৌঁছয় ভারত। আজ অনুশীলন থাকলেও পুরোদমে অনেকেই প্র্যাকটিস করেননি।
তবে বিরাট কোহলি যে দাপট অব্যাহত রাখতে চান তা বোঝা গেল অনুশীলনে তাঁর সিরিয়াসনেস দেখেই। তিন নেটে গিয়েই ব্যাট করলেন। মহম্মদ সিরাজের বোলিং সামলাতে দেখা গেল বিরাটকে। একইসঙ্গে স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করলেন। থ্রো ডাউন বিশেষজ্ঞদের সঙ্গেও কাটালেন বেশ কিছুটা সময়।
অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাও নেটে অনেকক্ষণ ব্যাটিং করলেন। তারপর ফিল্ডিং কোচ টি দিলীপের তত্ত্বাবধানে ক্যাচ প্র্যাকটিসে অংশ নিলেন। রবিচন্দ্রন অশ্বিন আজ নেটে অনেকক্ষণ বোলিং করেছেন। তবে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যায়নি শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারকে।
এদিকে, রোহিত শর্মা জানিয়েছেন, রিল্যাক্সড থেকেই তাঁরা বিশ্বকাপ খেলছেন। যার ইতিবাচক প্রভাব পড়ছে পারফরম্যান্সে। ধরমশালায় ভারতীয় দল ৫-৬ দিন ছিল। তখন টিম বন্ডিং সেশন সকলেই উপভোগ করেছেন। ফ্যাশন শো আয়োজন করা হয়েছিল। যেখানে ক্রিকেটারদের র্যাম্পে হাঁটতে হয়। তবে এই বিষয়টি এতদিন কেউ জানতে পারেননি। রোহিতের কথাতেই আজ জানা গিয়েছে।
আজও অনুশীলনে ক্রিকেটারদের ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে। রোহিত বলেন, আমরা এমন পরিবেশ নিশ্চিত করছি যেখানে সকলে রিল্যাক্সড থাকবেন। এটা সকলেই উপভোগ করছেন। মাঠে পৌঁছনোর সঙ্গে চাপ থাকবে, ম্যাচ জেতার চাপ। ফলাফল নির্ভর করবে পরিকল্পনামাফিক খেলা গে কিনা তার উপর। তবে তার আগে ড্রেসিংরুমের পরিবেশ হাল্কা রাখার চেষ্টা করা হচ্ছে। পরিবেশ খুব ভালো। সকলেই রিল্যাক্সড।












Click it and Unblock the Notifications