ICC World Cup 2023: বিরাটকে নিয়ে ইংল্যান্ডের বার্মি আর্মির অভব্যতা, বাটলারদের বিদায়ে পাল্টা জবাব ভারত আর্মির
ICC World Cup 2023: লখনউয়ে ভারতের কাছে ১০০ রানে হারতেই ইংল্যান্ডের চলতি বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল। মাঠের লড়াইয়ে দাপুটে জয় ছিনিয়ে নিল ভারত। মাঠের বাইরেও হলো জমজমাট লড়াই।
সেই লড়াইয়ে আবার ইংল্যান্ডের বার্মি আর্মিকে ১০০ গোল দিল ভারত আর্মি। বিরাট কোহলিকে নিয়ে খোঁচা দেওয়ার পাল্টা জবাব যে কয়েক ঘণ্টার মধ্যেই মিলবে তা বার্মি আর্মি বুঝতে পারেনি।

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ম্যাচের পর খুবই হতাশ। ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, ২৩০ রান তাড়া করতে হতো, আমরা ভালো জায়গাতেই ছিলাম। কিন্তু সেই পুরানো গল্প! তাই খুবই হতাশ লাগছে। টসের সময় শিশির কতটা পড়বে তা সম্পর্কে ধারণা ছিল না। কিন্তু মনে হয়েছিল রান তাড়া করাই ভালো। সতীর্থদের কাছে আরও দায়বদ্ধতা প্রত্যাশা করেছিলেন বাটলার।
বাটলার বলেছেন, পাওয়ারপ্লেতে আমাদের বোলাররা ভালো বল করেছেন। মুভমেন্ট আদায় করে নিয়েছিলেন তাঁরা। গ্রাউন্ড ফিল্ডিংও ভালো ছিল। কিন্তু ব্যাটিং একেবারেই প্রত্যাশামাফিক হয়নি। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও বাকি তিনটি ম্যাচ জিতে অন্তত পয়েন্ট তালিকার প্রথম সাতে থাকতে চাইবে ইংল্যান্ড। নচেৎ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হবে না।

আজ বিরাট কোহলি ৯ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন ডেভিড উইলির বলে। এরপরই ইংল্যান্ডের বার্মি আর্মি বিরাট কোহলির একটি ছবি বানায় যাতে বিরাটের মুখ বসিয়ে একটি হাঁসের ছবি দিয়ে লেখা হয়, উনি মর্নিং ওয়াকে বেরিয়েছেন। কেউ শূন্য রানে আউট হলে ক্রিকেটে বলা হয় ডাক। আগে কার্টুনও ব্যবহার করা হতো।
এই প্রথম বিশ্বকাপে বিরাট শূন্য রানে আউট হতেই উল্লসিত হয়ে ওঠে বার্মি আর্মি। ২৩০ রান তুলতে হবে দেখে জেতার বিষয়ে বার্মি আর্মির সদস্যরা উৎফুল্লই ছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই বিশ্বচ্যাম্পিয়ন দলের ব্যাটারদের আয়ারাম-গয়ারাম শুরু হয়। এবার নড়েচড়ে বসেন ভারত আর্মির সদস্যরা। ইংল্যান্ডের জো রুট, বেন স্টোকস ও মার্ক উড শূন্য রানে আউট হয়েছেন।
Good night 😴 https://t.co/G0P54UrpRB pic.twitter.com/aW3L0jq55D
— The Bharat Army (@thebharatarmy) October 29, 2023
বিরাটকে যেভাবে কটাক্ষ করেছিল বার্মি আর্মি, ঠিক সেভাবেই দুটি হাঁসের ছবিতে শূন্য রানে আউট হওয়া তিন ক্রিকেটারের মুখ বসিয়ে ভারত আর্মি লিখেছে গুড নাইট। এখানেই শেষ নয়, ইংল্যান্ডের টিম বাসের ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ইংল্যান্ডের বিশ্বকাপ নিয়ে স্বপ্ন মহম্মদ শামির বাউন্সারের গতির চেয়েও দ্রুত উবে গেল।
🤭 England's #CWC23 hopes went faster than Mohammed Shami's bouncer! #INDvENG #INDvsENG #CricketComesHome #CWC23 #TeamIndia #BharatArmy #COTI 🇮🇳 pic.twitter.com/GFFCsmLcCT
— The Bharat Army (@thebharatarmy) October 29, 2023
🇮🇳🔥 𝐂𝐀𝐍'𝐓 𝐒𝐓𝐎𝐏, 𝐖𝐎𝐍'𝐓 𝐒𝐓𝐎𝐏! Rohit Sharma's Team India is on a roll - 6/6. 💯
— The Bharat Army (@thebharatarmy) October 29, 2023
📷 Getty • #RohitSharma #INDvENG #INDvsENG #CricketComesHome #CWC23 #TeamIndia #BharatArmy #COTI🇮🇳 pic.twitter.com/VRSXhY88X8
রোহিত শর্মা অধিনায়ক হিসেবে শততম ম্যাচে ভারতকে জয় এনে দিয়ে ম্যাচের সেরা হলেন। ভারত আর্মির এক্স হ্যান্ডলে পিনড টুইটে একটি ছবি দেওয়া হয়েছে। যাতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ডের অধিনায়করা দড়ি দিয়ে বেঁধেও আটকাতে পারছেন না হিটম্যানকে। ভারত আর্মি লিখেছে, রোহিত শর্মার ভারত ছয়ে ছয় করে ফেলল। ভারতীয় দল থামবে না, কেউ থামাতেই পারবে না।












Click it and Unblock the Notifications