ICC CWC 2023: ট্রাভিস হেডকে বিয়ের প্রস্তাব, কাপ বিতর্কে মার্শের পাশে! কোন বাঙালি মডেল এখন ভাইরাল?
ICC CWC 2023: আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন ট্রাভিস হেড। তার আগে অনেকটা পিছনে দৌড়ে রোহিত শর্মার ক্যাচ যেভাবে তালুবন্দি করেছেন, সেটিকে টার্নিং পয়েন্ট হিসেবেও ধরেছেন অনেকে।
বিশ্বকাপ নিয়ে ড্রেসিংরুমে স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েন অজিদের কাপ জয়ের নায়ক, ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হেড। যদিও তিনি ঘুম কেড়ে নিয়েছেন এক বাঙালি মডেলের।

বিশ্বকাপ ফাইনালের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই বাঙালি মডেলের ভিডিওগুলি। তাতে দেখা গিয়েছে, ওই মডেল ট্রাভিস হেডের ছবি হাতে ধরে বলছেন, হেডের নাম নিয়ে আমি আমার হেডে সিঁদুর লাগালাম। এই ছেলেটিকে নিয়ে যত ভাবি ততই আমার মুখের ঔজ্জ্বল্য বেড়ে যায়। এমন ব্যক্তিকেই আমার স্বামী হিসেবে পেতে চাই।
সঙ্গে সঙ্গে তাঁর পিছনে বসে থাকা দুই মহিলা উলুধ্বনি দেন। পরে আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে, এই তিনজনকেই একটি জনপ্রিয় গানের সঙ্গে নাচতে। যা দেখে এই মডেলকে কটাক্ষ করেছেন নেটাগরিকরা। গোটা পরিবারের মাথাটাই গিয়েছে, এমন কটাক্ষও ধেয়ে এসেছে মডেলের দিকে। তবে তাতে এতটুকু দমেননি তিনি।
আজ একটি ভিডিও পোস্ট করেছেন ওই মডেল। বিশ্বকাপের উপর পা রেখে এক হাতে পানীয়র গ্লাস হাতে মিচেল মার্শের ছবিকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। যদিও ট্রাভিসের প্রেমে মশগুল ওই বাঙালি মডেল মনে করেন, ক্রিকেট আমার কাছে খেলা। ফলে এই কাপ বা ক্রিকেটারদের দেবতা বলে ভাবি না। তাই মার্শের কৃতকর্মে দোষের কিছু নেই।
বোঝাই যাচ্ছে জনপ্রিয়তা পেতেই এইসব ভিডিও পোস্ট করেছেব হেমশ্রী ভদ্র নামের ওই মডেল। ইনস্টাগ্রামে selena.bb22 নামে অ্যাকাউন্টটি রয়েছে। নিজেকে ২০১৬ সালের মিস কলকাতা, লেখিকা, মডেল, অভিনেত্রী ও ইউটিউবার হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। ফলোয়ারের সংখ্যা ৭ লক্ষ ২৬ হাজার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications