ICC CWC 2023: বেন স্টোকস ODI অবসর ভাঙলেন, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজের ইংল্যান্ড দলে আছেন কারা?

ICC CWC 2023: বেন স্টোকস প্রত্যাশামতোই ভাঙলেন একদিনের আন্তর্জাতিক অবসর। ২০১৯ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন স্টোকস। গত বছর তিনি আচমকাই ওডিআই ফরম্যাট থেকে অবসর নেন।

টি ২০ বিশ্বকাপ জেতার পর এবার ৫০ ওভারের বিশ্বকাপ খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর ইংল্যান্ড। এই পরিস্থিতিতে স্টোকসের ফিরে আসা নিশ্চিতভাবেই শক্তি বাড়াল থ্রি লায়ন্সের।

ICC CWC 2023: বেন স্টোকস ODI অবসর ভাঙলেন

২০১৯ সালের জুলাইয়ে লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ খেতাব জিতেছিল ইংল্যান্ড। এবার বিশ্বকাপ অভিযানের আগে কিউয়িদের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ খেলবে ইংল্যান্ড। তিন ফরম্যাটে নিজের সেরাটা দেওয়ার কাজ কঠিন হয়ে যাচ্ছে বলে অনুভব করে ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। ইংল্যান্ডের জার্সি গায়ে ১০০ শতাংশ দায়বদ্ধতা দেখাতে না পারাটা মোটেই কাম্য নয় বলে মন্তব্যও করেছিলেন।

২০১৯ ও ২০২২ সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডকে দুটি ফরম্যাটেই বিশ্বকাপ জেতানোয় অবদান রাখা স্টোকসের সিদ্ধান্ত বদলের জন্য চেষ্টা চালাচ্ছিলেন হেড কোচ ম্যাথু মট ও অধিনায়ক জস বাটলার। অবশেষে বরফ গলল। নিউজিল্যান্ড সিরিজের জন্য যে দলটি ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের সেই দলটিকেই বিশ্বকাপ খেলতে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় নির্বাচক লুক রাইট। এই দলে রাখা হয়েছে স্টোকসকে।

ICC CWC 2023: বেন স্টোকস ODI অবসর ভাঙলেন

২০১৯ সালের বিশ্বকাপ খেলেছিলেন স্টোকস-সহ ৯ ক্রিকেটারকে রাখা হয়েছে ঘোষিত দলে। বিশ্বকাপের সম্ভাব্য দল ঘোষণার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর। তাতে আবার রদবদল করা যাবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। গত সেপ্টেম্বরে পা ভাঙার পর ফের সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জনি বেয়ারস্টো। হাঁটুতে চোট থাকায় স্টোকস বোলিং করবেন না। খেলবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে।

জোফ্রা আর্চার পুরো ফিট নন। তবে বিশ্বকাপের পরের দিকের ম্যাচগুলিতে তাঁকে পাওয়ার আশা ছাড়ছে না ইংল্যান্ড। সারের গাস অ্যাটকিনসন গত সপ্তাহে ওভাল ইনভিন্সিবলসের হয়ে ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে বল করেছিলেন। এই জোরে বোলারকে ইংল্যান্ডের ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক দলে প্রথমবার রাখা হয়েছে। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।

অ্যাটকিনসনের পাশাপাশি জোরে বোলার মার্ক উড, ক্রিস ওকস, রিস টপলি ও ডেভিড উইলি দলে আছেন। তবে হ্যারি ব্রুকের ঠাঁই হয়নি ওডিআই দলে। একনজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ডের ওডিআই দল:

জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি. মার্ক উড, ক্রিস ওকস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+