ICC CWC 2023 Updates: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের স্কোর-সহ বিশ্বকাপের যাবতীয় খুঁটিনাটি জেনে নিন
ICC CWC 2023 Updates: আইসিসি বিশ্বকাপের দশম ম্যাচে আজ লখনউয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া প্রথম জয়ের সন্ধানে। প্রোটিয়ায়া জয়ের ধারা বজায় রাখতে মরিয়া।
এই ম্যাচের স্কোর ও নিউজ আপডেটের পাশাপাশি ভারত-পাকিস্তান দ্বৈরথের প্রস্তুতি এবং বিশ্বকাপের বিভিন্ন দলের খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

হর্ষ ভোগলের ডেঙ্গি
ডেঙ্গি আক্রান্ত হওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচে থাকতে পারবেন না ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।
I am disappointed at having to miss out on #IndiavsPak on the 14th. But I have dengue and the resultant weakness, and lowered immunity, will make it impossible. I am hoping to be back in time for the game on the 19th. My colleagues, and the broadcast crew, have been very helpful…
— Harsha Bhogle (@bhogleharsha) October 12, 2023
অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন
অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন। স্টিভ স্মিথ ১৬ বলে ১৯ রানে আউট। কাগিসো রাবাডার বলে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি অম্পায়ার জেএস উইলসন। রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। যাতে দেখা যায় বল উইকেটে লাগছে। যদিও এই সিদ্ধান্তে যে তিনি খুশি নন তা স্মিথের অভিব্যক্তিতেই ধরা পড়েছে। অস্ট্রেলিয়া ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে।
অস্ট্রেলিয়ার টার্গেট ৩১২

চলতি বিশ্বকাপে প্রথম জয় ছিনিয়ে নিতে অস্ট্রেলিয়াকে তুলতে হবে ৩১২ রান। টস জিতে ফিল্ডিং নিয়েছিল অজিরা। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩১১ রান তুলেছে। ১০৬ বলে ১০৯ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। এইডেন মার্করাম করেন ৪৪ বলে ৫৬। তেম্বা বাভুমা ৩৫, রাসি ভ্যান ডার ডুসেন ২৬, হেইনরিখ ক্লাসেন ২৯, ডেভিড মিলার ১৭ ও মার্কো জানসেন ২৬ রান করেন। কাগিসো রাবাডা ও কেশব মহারাজ শূন্য রানে অপরাজিত থাকেন। মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল ২টি করে উইকেট দখল করেছেন। জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা পেয়েছেন একটি করে উইকেট।














Click it and Unblock the Notifications