ICC CWC 2023: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে ভাঙল বিশ্বকাপের কোন রেকর্ড? কামিন্সের দল গড়ল নয়া কীর্তি

ICC CWC 2023: চলতি বিশ্বকাপে ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। যেমনটা আজ হলো ধরমশালায়। অস্ট্রেলিয়া ৩৮৮ রান তুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় আদায় করে নিয়েছে মাত্র ৫ রানে।

বিশ্বকাপে দুই দলের ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের রেকর্ডটি আজ ভেঙে গিয়েছে ক্যাঙারু বনাম কিউয়িদের লড়াইয়ে। একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে অস্ট্রেলিয়া গড়ে ফেলল আরেকটি ঈর্ষণীয় নজিরও।

ICC CWC 2023: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে ভাঙল বিশ্বকাপের কোন রেকর্ড?

চলতি বিশ্বকাপেই দিল্লিতে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে মোট ৭৫৪ রান উঠেছিল। সেই রেকর্ডটি আজ ভেঙে গিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দ্বৈরথে। এই ম্যাচের দুই দেশের সম্মিলিত রান ৭৭১। নিউজিল্যান্ড ৯ উইকেটে ৩৮৩ রানের বেশি এগোতে পারেনি। অধরা থেকেছে জয়। তবে বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করতে নামা দলের এটিই সর্বাধিক রান।

২০১৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত তুলেছিল ৫ উইকেটে ৩৫২। সেই রান আজ টপকে গিয়েছে কিউয়িরা। ফলে নিউজিল্যান্ডের আজকের স্কোর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও দলের সর্বাধিক স্কোর। ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ড তুলেছিল ৬ উইকেটে ৩৯৩। তারপরই রইল এদিনের রান।

আজকের এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৩২টি ছক্কা মেরেছেন ব্যাটাররা। যা বিশ্বকাপের কোনও ম্যাচে দ্বিতীয় সর্বাধিক। ২০১৯ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ড বনাম আফগানিস্তান দ্বৈরথে ওভার বাউন্ডারির সংখ্যা ছিল ৩৩। বিশ্বকাপে রাচিন রবীন্দ্রর ৭৭ বলে শতরান কিউয়িদের মধ্যে দ্রুততম। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৮২ বলে শতরান পান।

বিশ্বকাপে ২৪টি ম্যাচে এই প্রথম কোনও ম্যাচে উইকেট পেলেন না অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। এর আগের ২৩টি ম্যাচে তিনি অন্তত একটি উইকেট ঝুলিতে পুরেছেন। অস্ট্রেলিয়া আজ ২০টি ছক্কা মেরেছে। বেঙ্গালুরুতে ২০১৩ সালে ভারত ও চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে তারা ১৯টি করে ছয় মেরেছিল।

চলতি বছর ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত মেরেছিল ১৯টি ছয়। কিউয়িদের বিরুদ্ধে ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি ছয়ের নজির দখলে নিল অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার তোলা ৩৮৮ রানই সর্বাধিক। বিশ্বের প্রথম দল হিসেবে পরপর তিনটি ওডিআইয়ে সাড়ে তিনশোর উপর রান তুলল অস্ট্রেলিয়া (পাকিস্তানের বিরুদ্ধে ৩৬৭/৯, নেদারল্যান্ডস ম্যাচে ৩৯৯/৮)।

ICC CWC 2023: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে ভাঙল বিশ্বকাপের কোন রেকর্ড?

রোহিত শর্মা ৬৩ বলে শতরান করেছিলেন। বিশ্বকাপে ওপেনার হিসেবে দ্রুততম শতরানের সেই রেকর্ড রোহিতের থেকে ছিনিয়ে নিলেন ট্রাভিস হেড। ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন হেড। বিশ্বকাপ অভিষেকে যা দ্রুততম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে ট্রাভিস হেডের শতরানটি তৃতীয় দ্রুততম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+