ICC CWC 2023: অস্ট্রেলিয়ার সেমিফাইনাল-স্বপ্নে ধাক্কা! ম্যাক্সওয়েল ছিটকে যাওয়ার পর দেশে ফিরলেন মিচেল মার্শ

ICC CWC 2023: অস্ট্রেলিয়া এখনও বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারেনি। শনিবার আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে প্যাট কামিন্সদের। তার আগে জোড়া ধাক্কা খেল ক্যাঙারু বাহিনী।

কনকাসনের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্লেন ম্যাক্সওয়েল যে ইংল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না তা জানা গিয়েছিল আগেই। এবার এই ম্যাচ থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। তারকা অলরাউন্ডার দেশে ফিরেছেন, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া।

ICC CWC 2023: অস্ট্রেলিয়ার সেমিফাইনাল-স্বপ্নে ধাক্কা!

সোমবার গলফ ডে-তে পড়ে গিয়ে মাথায় চোট পান গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে নিয়ে চিন্তা না থাকলেও কনকাসন সংক্রান্ত নিয়ম মেনে বিশ্রামে থাকতে হবে তারকা অলরাউন্ডারকে। ফলে তিনি শনিবারের ইংল্যান্ড ম্যাচে নেই। এবার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গতকাল রাতে পারথে ফেরায় সমস্যা বাড়ল অজিদের।

মার্শ শুধু ইংল্যান্ড ম্যাচেই, নাকি পরের কয়েকটি ম্যাচেও খেলতে পারবেন না, তা স্পষ্ট করে জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। কবে তিনি ফের দলের সঙ্গে যোগ দিতে পারবেন তা পরবর্তীকালে জানানো হবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাফ ইনজুরির কারণে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড ম্যাচে খেলেননি মার্কাস স্টইনিস। তিনি দলে আসতে চলেছেন।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশে ডাক পেতে পারেন ক্যামেরন গ্রিনও। যা পরিস্থিতি দাঁড়াল তাতে ১৩ জন ফিট প্লেয়ারের মধ্যে থেকেই একাদশ বেছে নিতে হবে অস্ট্রেলিয়াকে। গ্রিন, স্টইনিস, শন অ্যাবট ও অ্যালেক্স ক্যারির মধ্যে থেকেই দুজন ক্রিকেটার একাদশে আসবেন। মার্শের অনুপস্থিতিতে পছন্দের তিন নম্বর জায়গায় ব্যাট করতে দেখা যাবে স্টিভ স্মিথকে।

আজ স্টইনিস বলেন, পারিবারিক কারণেই মার্শ দেশে ফিরেছেন। পরিবার সকলের কাছেই গুরুত্বপূর্ণ। তিনি সঠিক কাজই করেছেন পরিবারের প্রতি দায়বদ্ধতা পালন করতে দেশে ফিরে গিয়ে। এখনও অবধি তাঁর ফেরার দিনক্ষণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আমরা নিশ্চিত পরিবারে দায়িত্ব পালন করে তিনি যথাসময়েই দলের সঙ্গে যোগ দেবেন।

স্টইনিস জানান, তাঁকে রাতে মার্শ মেসেজ করে জানান কয়েক দিনের জন্য বাড়ি যাচ্ছি। তবে ফিরে এসে বিশ্বকাপ জিতব। স্টইনিস নিশ্চিত মার্শের অভাব পূরণের দায়িত্ব তাঁর কাঁধেই বর্তাবে। বোলিংও করতে হবে। তবে তাঁরা মার্শের অনুপস্থিতি উপলব্ধি করবেন বলে জানান স্টইনিস। ইংল্যান্ড ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। তবে ম্যাক্সওয়েল ও মার্শকে না পাওয়া অজিদের বড় ধাক্কা।

স্টইনিস ধরমশালায় নিউজিল্যান্ড ম্যাচ খেলতে চেয়েছিলেন। কিন্তু হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও নির্বাচক জর্জ বেইলি তাঁকে আরও কিছুদিন বিশ্রাম দেন। স্টইনিস জানান, আজও নেটে দীর্ঘক্ষণ বোলিং করবেন। ম্যাচে পুরো ১০ ওভার বল করতেও অসুবিধা হবে না। শুরুটা ভালো না হলেও অস্ট্রেলিয়া এখন প্রথম চারে। ধীরে হলেও সকলেই ছন্দ পাচ্ছেন। এতেই আশার আলো দেখছেন স্টইনিস। ট্রাভিস হেড নেমেই শতরান পেয়েছেন। তাঁকে গোপন অস্ত্র বলেও অভিহিত করেন স্টইনিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+