ICC CWC 2023: অস্ট্রেলিয়া ঘোষণা করে দিল বিশ্বকাপের দল, বাদ পড়লেন ভারতীয় বংশোদ্ভূত স্পিনার

ICC CWC 2023: বিশ্বকাপে ভারত অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। ৮ অক্টোবর চেন্নাইয়ে হবে সেই ম্যাচ। তার আগে ভারতে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া আগেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল। এবার তা থেকে তিনজনকে বাদ দিয়ে বিশ্বকাপের ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হলো। নিয়ম অনুযায়ী ২৮ সেপ্টেম্বর অবধি এই দলে প্রয়োজনীয় রদবদল করা যাবে।

ICC CWC 2023: অস্ট্রেলিয়া ঘোষণা করে দিল বিশ্বকাপের দল

অস্ট্রেলিয়ার নির্বাচকদের পাশাপাশি টিম ম্যানেজমেন্ট নিশ্চিত বিশ্বকাপের আগেই প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও গ্লেন ম্য়াক্সওয়েল পুরো ফিট হয়ে যাবেন। অজিদের ১৫ সদস্যের দলে কোনও চমক নেই। ১৮ জনের দল থেকে বাদ পড়েছেন নাথান এলিস, অ্যারন হার্ডি ও ভারতীয় বংশোদ্ভূত স্পিনার তনভীর সাংঘা।

এলিসকে দৌড়ে পিছনে ফেলে জোরে বোলারদের মধ্যে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন শন অ্যাবট। ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে জশ ইনগ্লিসকে, প্রয়োজনে তাঁকে শুধু ব্যাটার হিসেবেও খেলানোর ভাবনা রয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই দলে থাকলেও টিম ডেভিড, মার্নাস লাবুশেন ও স্পেনসার জনসন বিশ্বকাপের দলে জায়গা পাননি।

অ্যাশেজ চলাকালীন কব্জিতে চোট পাওয়ায় প্যাট কামিন্স ও স্টিভ স্মিথ দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি। কুঁচকির চোটে আপাতত মাঠের বাইরে রয়েছেন মিচেল স্টার্ক। গ্লেন ম্যাক্সওয়েল সন্তানসম্ভবা স্ত্রী-র পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন গোড়ালির সমস্যা নিয়ে। তবে তাঁরা সকলেই বিশ্বকাপের দলে রয়েছেন।

২৮ সেপ্টেম্বর অবধি চূড়ান্ত দল ঘোষণার সময় মিলবে এবং তার আগে দক্ষিণ আফ্রিকায় ৫টি ও ভারতে ৩টি ওডিআই খেলবে অস্ট্রেলিয়া। ফলে ক্রিকেটাররা ফিট হতে পারেন কিনা সেটা দেখে নিতে পারবেন নির্বাচকরা। ম্যাক্সওয়েল বাদে সকলেরই ভারত সফরে খেলার সম্ভাবনা রয়েছে। ম্যাক্সওয়েল ফিট হয়ে গেলে কয়েকটি ম্যাচ খেলতেও পারেন।

ICC CWC 2023: অস্ট্রেলিয়া ঘোষণা করে দিল বিশ্বকাপের দল

অ্যাডাম জাম্পার অসুস্থতার কারণে সুযোগ পেয়ে চমকপ্রদ টি ২০ আন্তর্জাতিক অভিষেক হয় তনভীর সাংঘার। তবে বিশ্বকাপে জাম্পার সঙ্গে অ্যাশটন অ্যাগারের অভিজ্ঞতাকেই প্রাধান্য দিলেন নির্বাচকরা ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেডও প্রয়োজনে স্পিন বোলিং করতে পারবেন। মিচেল মার্শ যে ফর্মে রয়েছেন তাতে তিনি টপ অর্ডারে খেলবেন বলে মনে করা হচ্ছে।

সেক্ষেত্রে ট্রাভিস হেড ও মিচেল মার্শ ওপেন করলে তিনে নামবেন স্টিভ স্মিথ, চারে ডেভিড ওয়ার্নার। একনজরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল:

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+