ICC World Cup 2023: কোহলির শতরান স্বার্থপরের মতো! পূজারার যুক্তি খারিজ করে বিরাটের পাশে আক্রম, হেডেনরা
ICC World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে বিরাট কোহলি ভারতকে চলতি বিশ্বকাপে টানা চতুর্থ জয় এনে দিয়েছেন। পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কারও।
কিন্তু ওই শতরানের পরই শুরু হয়েছে বিতর্ক। যা নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। চেতেশ্বর পূজারার মতো অনেকের কথাতেই যে ভাবটা প্রকাশ পাচ্ছে তা হলো, বিরাটের শতরান যেন স্বার্থপরের মতো!

বাংলাদেশের বিরুদ্ধে জেতার জন্য একটা সময় ভারতের প্রয়োজন ছিল ৬৬ বলে ১৯ রান। বিরাট কোহলি তখন ব্যাট করছিলেন ৮২ বলে ৮১ রানে, লোকেশ রাহুল ৩৪ বলে ৩৪ রানে ক্রিজে ছিলেন। বিরাটের শতরান করতেও দরকার ছিল ১৯। ভারত ৭ উইকেটে ম্যাচ জেতে ৫১ বল বাকি থাকতে। বিরাট ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন, ভারতকে লক্ষ্য পার করিয়ে দেন।
রাহুল সেই ৩৪ বলে ৩৪ রান করেই অপরাজিত থাকেন। ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৪১.৩ ওভারে। ৪০ ওভার থেকেই হিসেব কষে বিরাট খেলতে থাকেন। সিঙ্গলস নেননি। এমনকী স্ট্রাইক ধরে রাখতে ২ রানও নিয়েছেন। ওই ম্যাচ জিতলেও নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকায় ভারত পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিতে পারেননি।
চেতেশ্বর পূজারা ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিরাট কোহলি শতরান পেয়েছেন ভালো কথা। তবে ম্যাচটা আরও আগে শেষ করলে ভালো হতো। সেক্ষেত্রে নেট রান রেট আরও ভালো হতো। যখন নেট রান রেট কোনও দলের পয়েন্ট তালিকার অবস্থান নির্ধারণ করে দেয়, সেখানে পরে যাতে আক্ষেপ করতে না হয় সেটাও মাথায় রাখা প্রয়োজন।

কখনও কখনও দলের জন্য স্বার্থত্যাগ করার কথাও উঠে এসেছে পূজারার বক্তব্যে। তিনি বলেন, আমি সব সময়ই দলের চাহিদা, প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে থাকি। দলের স্বার্থ বিপন্ন করে মাইলস্টোনে পৌঁছনো ঠিক নয়। কেউ ভাবেন একটি ম্যাচে শতরান পরের ম্যাচের জন্য সহায়ক হবে। সব কিছুই নির্ভর করে প্লেয়ারদের মানসিকতার উপরে।
ম্যাথু হেডেন অবশ্য বিরাটের পাশে দাঁড়িয়ে বলেছেন, আমার মনে হয় ওই শতরানটা পাওয়ার অধিকার আগেই সুনিশ্চিত করেছেন কোহলি। কোহলির হয়ে ব্যাট ধরেছেন ওয়াসিম আক্রমও। তিনি বলেন, ৫০ ওভার ফিল্ডিং করার পর ম্যাচের ৯০তম ওভারে দুবার দুই রান নিয়েছেন। এতেই বোঝা যায় তাঁর ফিটনেস কতটা ভালো। তিনি যেন ভিনগ্রহের কেউ।
পাকিস্তানের নিউজ চ্যানেল এ স্পোর্টসের অনুষ্ঠানে আক্রম বলেন, ভারত সহজেই ম্যাচ জিতেছে। যদি কোনও ম্যাচে কারও শতরান করার সম্ভাবনা দেখা দেয়, তাহলে তা করে ফেলাই ভালো। বোলারদের নিয়ে বিরাট, রাহুল ছেলেখেলা করছিলেন। ব্যাটিং উপভোগ করছিলেন। বিরাট মাঠে নেমে যেভাবে খেলা শুরু করেন তাতে জয় ছিল সময়ের অপেক্ষা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications