ICC World Cup 2023: আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচেই কি নয়া নজির? চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ৫ বিশ্বরেকর্ড

ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের চলতি সংস্করণে ইতিমধ্যেই হয়েছে পাঁচটি বিশ্বরেকর্ড। যার মধ্যে চারটি ৫০ ওভারের বিশ্বকাপ সংক্রান্ত। একটি আন্তর্জাতিক ক্রিকেটের।

রোহিত শর্মাই একমাত্র ক্রিকেটার যার দখলে রয়েছে এই পাঁচটির মধ্যে দুটি বিশ্বরেকর্ড। দুটি বিশ্বরেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার দখলে, একটি পাকিস্তানের। কাল নয়া নজির গড়তে পারে আমেদাবাদের ভারত-পাকিস্তান ম্যাচ।

ICC World Cup 2023: আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচেই কি নয়া নজির?

কাল আমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ কোনও নতুন বিশ্বরেকর্ডের জন্ম দেবে কিনা তা বলবে সময়। বিশ্বকাপের কোনও ম্যাচে সর্বাধিক দর্শকসংখ্যার বিশ্বরেকর্ডটির দখল নিতেই পারে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। যেখানে ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন রয়েছে।

২০১৫ সালে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ জিতেছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে সেই ম্যাচটি মাঠে বসে দেখেছিলেন ৯৩,০১৩ জন। গত বছর এমসিজিতে ভারত-পাকিস্তান ম্যাচ সেই নজিরকে ছাপিয়ে যেতে পারেনি। তবে টি ২০ বিশ্বকাপের ওই ম্যাচে উপস্থিত ছিলেন ৯০,২৯৩ জন। কালকের মাঠ পুরো না ভরলেও নতুন বিশ্বরেকর্ড হতেই পারে।

এমনিতেই বিশ্বকাপে একটিও ম্যাচে মাঠ পুরো ভর্তি হয়নি। ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিট প্রথমবারেই কয়েক মিনিটে সোল্ড আউট বলা হয়েছিল। তারপরও বার দুয়েক অনলাইনে টিকিট বিক্রি হয়েছে। উদ্বোধনী ম্য়াচে মাঠ ভরেনি। ফলে কালকের ম্যাচেও যদি গ্যালারি ভর্তি না হয় তাহলে জয় শাহদের মুখ পুড়বে।

ICC World Cup 2023: আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচেই কি নয়া নজির?

এদিকে, রোহিত শর্মা চলতি বিশ্বকাপেই দুটি নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে সপ্তম শতরানটি হাঁকিয়েছেন। বিশ্বের আর কেউ বিশ্বকাপে এতগুলি সেঞ্চুরির মালিক নন। সেই সঙ্গে ওই ম্য়াচেই তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মেরে (৫৫৬) ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন হিটম্যান।

চলতি বিশ্বকাপে সর্বাধিক দলগত রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা (৫ উইকেটে ৪২৮)। এইডেন মার্করাম, কুইন্টন ডি কক ও এইডেন মার্করামের শতরানের সৌজন্যে। মার্করাম ৪৯ বলে শতরান পূর্ণ করে বিশ্বকাপে সবচেয়ে কম বলে শতরানের বিশ্বরেকর্ড গড়েছেন।

বিশ্বকাপে সফলভাবে সর্বাধিক রান তাড়া করে জেতার নিরিখে নজির গড়েছে পাকিস্তান (৩৪৫), মহম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ শফিকের শতরানের সৌজন্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+