ডু অর ডাই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০৩ রানে অলআউট শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে মাত্র ২০৩ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে মাত্র ২০৩ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে শুরু থেকেই পরপর উইকেট পড়ে থাকে লঙ্কা বাহিনীর ফিরে যান দিমুথ করুনারত্নে। কুশল পেরেরা ও আবিষ্কা ফার্নান্ডেজ দুজনেই ৩০ রান করে ফেরত যান। ছোট পার্টনারশিপ তৈরি করলেও বড় রান করতে পারেননি কেউই। চার নম্বরে নামা কুশল মেন্ডিস ২৩ রান করে ফেরত যান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০৩ রানে অলআউট শ্রীলঙ্কা

লোয়ার মিডল অর্ডারেও ধনঞ্জয় ডিসিলভা, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা ইনিংস শুরু করেও বড় রান করতে না পেরে ফেরত যান। সবমিলিয়ে তিন বল বাকী থাকতে ২০৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।

ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিন অবশেষে কিছুটা ভালো বোলিং করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল প্রোটিয়ারা। তিনটি করে উইকেট নিয়েছেন ক্রিস মোরিস ও ডোয়েন প্রিটোরিয়া। কাগিসো রবাদা নিয়েছেন দুটি উইকেট। এছাড়া ফেলুকওয়াও ও জেপি ডুমিনি একটি করে উইকেট পেয়েছেন।

শ্রীলঙ্কা ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়ে রয়েছে। নক আউটে জায়গা করতে হলে পরের তিনটি ম্যাচে শ্রীলঙ্কাকে জিততেই হবে। ফলে এই ম্যাচ হারলে নক আউটে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার লঙ্কা বাহিনী শেষ পর্যন্ত মালিঙ্গার বোলিংয়ে ভরসা করে ম্যাচ জিতে আসতে পারে কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+