'মিনোস' আফগানদের ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল প্রোটিয়ারা

প্রত্যাশামতোই আফগানিস্তানকে সহজেই হারিয়ে বিশ্বকাপে সহজ জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।

প্রত্যাশামতোই আফগানিস্তানকে সহজেই হারিয়ে বিশ্বকাপে সহজ জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে মাত্র ১২৫ রানে অলআউট করে দেয় প্রোটিয়া ব্রিগেড। রান তাড়া করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায় ফ্যাফ ডু প্লেসির দল। যার ফলে পঞ্চম ম্যাচ খেলে বিশ্বকাপে প্রথম জয় পেল প্রোটিয়া ব্রিগেড।

মিনোস আফগানদের ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল প্রোটিয়ারা

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দুর্বল আফগানিস্তান অবশ্য ব্যাটিংয়ে শুরুটা খারাপ করেনি। ভদ্রস্থ শুরু করেন দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও নুর আলি। জাজাই ২২ ও আলি ৩২ রান করে ফেরেন।
এরপরে মিডল অর্ডারে একজন ব্যাটসম্যানও দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। একেবারে শেষ দিকে রশিদ খান ২৫ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ১০০ রানের গণ্ডী পার করান।

দক্ষিণ আফ্রিকার হয়ে অনবদ্য বোলিং করেন স্পিনার ইমরান তাহির ও পেসার ক্রিস মোরিস। তাহির ২৯ রানে চারটি উইকেট নেন ও মোরিস ১৩ রানে ৩ উইকেট নেন।

কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ধৈর্য ধরে খেলতে থাকে। দুই ওপেনার হাশিম আমলা ৪১ রানে অপরাজিত থাকেন। আর এক ওপেনার কুইন্টন ডি কক ৬৮ রান করেন। সবমিলিয়ে মাত্র ৮.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+