ভারত ম্যাচের ধাক্কা কাটিয়ে প্রোটিয়াদের হারিয়ে বড় জয় পাকিস্তানের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছন্দে ফিরল পাকিস্তান। প্রোটিয়াদের ৪৯ রানে হারিয়ে লিগ টেবলে ভেসে থাকল সরফরাজ আহমেদের দল। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে হারের জ্বালা কিছুটা হলেও জুড়োল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছন্দে ফিরল পাকিস্তান। প্রোটিয়াদের ৪৯ রানে হারিয়ে লিগ টেবলে ভেসে থাকল সরফরাজ আহমেদের দল। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে হারের জ্বালা কিছুটা হলেও জুড়োল। ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করেছিল পাকিস্তান। রানের চাপে পরে ভেঙে পড়েছিল পাক ব্যাটিং। তবে এদিন আর সেই ভুল করেননি সরফরাজ।

টসে জিতে লর্ডসের মাঠে প্রথম ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক। দুই ওপেনার ইমাম উল হক ও ফকর জামান ভালো শুরু এনে দেন। দুজনেই করেন ৪৪ রান। তিন নম্বরে নামা বাবর আজম করে যান ৬৯ রান।
দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মহম্মদ হাফিজ ২০ রান করলেও শোয়েব মালিকের পরিবর্তে খেলতে নামা হ্যারিস সোহেল করেন অনবদ্য ৮৯ রান। সবমিলিয়ে পাকিস্তান ৭ উইকেটে ৩০৮ রান তোলে।
জবাবে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই নড়বড়ে ব্যাটিং শুরু করে। হাশিম আমলা ২ রানে ফেরত যান শুরুতেই। দ্বিতীয় উইকেটে কুইন্টন ডি কক (৪৭) ও ফ্যাফ ডু প্লেসি (৬৩) পার্টনারশিপ গড়লেও এই দুজন ফিরে গেলে প্রোটিয়ারা চাপে পড়ে যায়।
মাঝে ভ্যান ডার ডাসেন (৩৬), ডেভিড মিলার (৩১), ফুলেকওয়াও (৪৬) ভালো শুরু করলেও কেউ দলকে জয় এনে দিতে পারেননি। এদিন হারের ফলে বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকা সরকারিভাবে ছিটকে গেল। এখনও পর্যন্ত ডু প্লেসির দল মাত্র ১টি ম্যাচ জিতেছে। আর পাকিস্তান এদিন জিতে নক আউটের দৌড়ে ভেসে রইল।












Click it and Unblock the Notifications