Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রুটের অনবদ্য শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় ইংল্যান্ডের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। এদিন ওয়েস্ট ইন্ডিজের করা ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে সহজ জয় পেল ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। এদিন ওয়েস্ট ইন্ডিজের করা ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে সহজ জয় পেল ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে অনবদ্য শতরান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জো রুট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় ইংল্যান্ডের

২১২ রান তাড়া করতে নেমে ৩৩.১ ওভারে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড। রুট ১০০ রানে অপরাজিত থাকেন। ওপেন করতে নেমে জনি বেয়ারস্টো ৪৫ রান ও ক্রিস ওকস ৪০ রান করেন।

প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই নড়বড়ে ব্যাটিং করে। এভিন লিউয়িস ২, শাই হোপ ১১ করে ফেরেন। গেইল ৩৬ রান করলেও ততটা ছন্দে ছিলেন না। মিডল অর্ডারে নিকোলাস পুরান ৬৩ ও শিমরন হেতমেয়ার ৩৯ রান করে কিছুটা পরিস্থিতি সামাল দেন।

এই দুজন ফিরতেই পরপর উইকেট পড়ে গুটিয়ে যায় ক্যারিবিয়া ব্যাটিংয়ের লেজ। শেষ অবধি ৪৪.৪ ওভারে ২১২ রানে অলআউট হয়ে যান গেইলরা।

ইংল্যান্ডের হয়ে মার্ক উড ও জোফ্রা আর্চার ৩টি করে উইকেট পেয়েছেন। এছাড়া জো রুট ২ টি ও ক্রিস ওকস এবং লিয়াম প্লাঙ্কেট ১টি করে উইকেট নিয়েছেন। এদিনের জয়ের ফলে চার ম্যাচে তিনটি জিতে গ্রুপ তালিকায় দ্বিতীয় স্থানে রইল ইংল্যান্ড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+