ফাইনালে বরাবরই ফেল করে ইংল্যান্ড, কতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে ইংরেজরা

রবিবার বিশ্বকাপের ফাইনাল ডে!লর্ডসে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।সেক্ষেত্রে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেটবিশ্ব

রবিবার বিশ্বকাপের ফাইনাল ডে! লর্ডসে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। মেগা ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

একদিকে অস্ট্রলিয়াকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে ভারতকে ১৮ রান হারিয়ে বিশ্বকাপে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। যে দলই ফাইনাল জিতবে সেক্ষেত্রে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেটবিশ্ব।

অন্যদিকে ফাইনালের আগে ইংল্যান্ডকে ভাবাচ্ছে তাঁদের পুরনো পরিসংখ্যান। বিশ্বকাপ ফাইনালে বরাবরই ফেল করে ইংল্যান্ড।

বিশ্বকাপের ইতিহাসে কতবার ফাইনাল খেলেছে ইংরেজরা, দেখুন পরিসংখ্যান

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
১৯৭৯ বিশ্বকাপ

১৯৭৯ বিশ্বকাপ

বিশ্বকাপ টুর্নামেন্টে ৩ বার ফাইনালে উঠে তিনবারই হেরেছে ইংল্যান্ড। ১৯৭৯ সালে দ্বিতীয় বিশ্বকাপে, সেবার ইংল্যান্ডের লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনাল হেরেছিল ইংরেজরা। প্রথমে ব্যাট করে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ ২৮৬/৯(৬০ ওভার) তুলেছিল। জবাবে মাইক ব্রেয়ারলের ইংল্যান্ড ১৯৪ রান অলআউট হয়ে যায়। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোয়েল গার্নার ৫টি উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডকে ৯২ রানে হারিয়ে বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ

১৯৮৭ বিশ্বকাপ

১৯৮৭ বিশ্বকাপ

ইডেনে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অজিরা ২৫৩/৫(৫০ওভার) তুলেছিল। জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৬/৮ রানে।অজিরা বিশ্বকাপ জেতে ৭ রানে।

১৯৯২ বিশ্বকাপ

১৯৯২ বিশ্বকাপ

ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২৪৯/৫। জবাবে নির্ধারিত ৫০ ওভারের চার বল বাকি থাকতে ইংল্যান্ড অলআউট ২২৭ রানে। ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে বিশ্বকাপ জেতে পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+