ICC Cricket World Cup: বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা অস্ট্রেলিয়ার, স্কোয়াডে একাধিক চমক
শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের কাউন্ট ডাউন। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা তারপরই ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির একদিনের বিশ্বকাপ। বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের জন্য প্রাথমিক ১৮ সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
আইসিসির নিয়ম অনুসারে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল বেছে নিতে হবে। কিন্তু সময়সীমার অনেক আগেই প্রাথমিক স্কোয়াড বেছে নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অজিদের বিশ্বকাপ দল চমকে ভরপুর। উল্লেখ যোগ্য তারকা যেমন বাদ পড়েছেন তেমনই সুযোগ দেওয়া হয়েছে অনামীদের।

অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে টেস্ট তারকা মার্নাস লাবুশেন উল্লেখযোগ্য বাদ পড়েছেন। ১৮ জনের দলে লেগ-স্পিনার তানভীর সংঘা এবং অনভিজ্ঞ অল-রাউন্ডার অ্যারন হার্ডিকে সুযোগ দেওয়া হয়েছে। নেতৃত্বের ভার থাকছে প্যাট কামিন্সের উপরেই। এই দলটিই ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে।
এমনিতে অস্ট্রেলিয়ার নিয়মিত একদিনের দলে অধিনায়ক কামিন্সই। তবে গত বছর নেতৃত্ব পাওয়ার পর থেকে চোট-বিশ্রাম-বিরতি মিলিয়ে এখনও পর্যন্ত কেবল দুটি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করতে পেরেছেন। এছাড়াও আছে চোট সমস্যা। সব মিলিয়েই সংশয়টা ছিল, বিশ্বকাপে এই তারকা পেসার নেতৃত্ব দিতে পারবেন কি না। তবে বিশ্বকাপের আগে অধিনায়কত্ব নিয়ে আর নাটকীয়তার পথে হাঁটেনি অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'কামিন্সের পুরোপুরি সুস্থ হয়ে উঠার জন্য ছয় সপ্তাহ রিহ্যাব প্রয়োজন'। আমরা আশাবাদী টুর্নামেন্ট শুরুর আগে কামিন্স সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এই গুরুত্বপূর্ণ বিশ্বকাপ অভিযানের আগে প্যাটের জন্য বিশ্রামের সময়টাকে ইতিবাচক হিসেবেই আমরা দেখছি। বিশ্বকাপের আগে তিনি এখনও বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেন যা তার জন্য ভালো প্রস্তুতির জন্য যথেষ্ট।"
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের ঠিক আগে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য নেই কামিন্স। ওই টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার, মিচল স্টার্ক, জশ হেইজেলউড, ক্যামেরন গ্রিন ও অ্যাশটন অ্যাগারকেও। এই সিরিজে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। টি-টোয়েন্টিতে বিশ্রাম পাওয়া সবাই খেলবেন একদিনের সিরিজে।
Presenting your 18-player squad for the 2023 ODI World Cup, as well as two lead-in series against South Africa and India! 🏆🇦🇺 pic.twitter.com/h6jVWYJvMy
— Cricket Australia (@CricketAus) August 7, 2023
বিশ্বকাপের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শ্যান অ্যাবট, অ্যাস্টন আগর, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রীন, অ্যারন হার্ডল, জস হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জস ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সংঘা , স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।












Click it and Unblock the Notifications