ICC Cricket World Cup 2023: ম্যাচ শেষে বিরাট বন্ধুত্ব, কোহলির কীর্তিতে ফের একবার গর্বিত হল দেশ
মাঠের লড়াই শেষে বিরাট বন্ধুত্ব। শনিবার মোতেরাতে মহারণ ম্যাচ শেষে ক্রিকেটীয় লড়াইকে ছাপিয়ে বিরাট কোহলি এবং বাবর আজমের বন্ধুত্বের ছবিই উঠে এল আরও একবার। পাকিস্তানকে হারিয়ে ম্যাচ শেষে বাবরকেই উপহার দিলেন বিরাট কোহলি। পাকিস্তানের অধিনায়ককে নিজের সই করা জার্সি উপহার দিলেন কিং কোহলি।
শনিবারের মোতেরার মহারণে সহজেই জয় পেয়েছে ভারত। সাত উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে টিম ইন্ডিয়া। মাঠের দুই দলের প্রতিদ্বন্দ্বিতার মাত্রা যতই তীব্র থেকে তীব্রতর হোক, ম্যাচ শেষে দেখা গেল একেবারে অন্য চিত্র। যেখানে কোনও লড়াই নেই, আছেন সীমানাহীন বন্ধুত্ব আর একে অপরের প্রতি শ্রদ্ধা।

শনিবার বিশ্বকাপের ম্যাচ শেষে সৌজন্যের নতুন দৃষ্টান্ত রাখলেন কোহলি। বিরাট প্রথমে শাদাব খান ও তার পর বাবর আজমের সঙ্গে কথা বলছিলেন। পাক অধিনায়কের সঙ্গে কথা বলার ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন বিরাট। সেটি বাবরের হাতে দেন তিনি। কে বলবে তিনি প্রতিপক্ষ দলের অধিনায়ক। কোহলির থেকে হাসি মুখে সেই জার্সি নিলেন বাবর। তার পরেও বেশ কিছু ক্ষণ কথা বলেন তাঁরা।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর ভাইরাল হয়েছে বিরাট কোহলি ও বাবর আজমের এই ভিডিওটি। ম্যাচের পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাটের কাছ থেকে জার্সি নেওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কোহলি অটোগ্রাফ-সহ একটি টি-শার্ট দেন বাবরকে। ম্যাচ শেষ হওয়ার পর বিরাটের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বাবর। সেই সময় তিনি তাঁর দলের এক বন্ধুকেও ডেকেছিলেন।
বাবর এবং বিরাট একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। মাঠের লড়াইয়ের বাইরে তাঁদের বন্ধুত্বের কাহিনিও বার বারই প্রকাশ্যে এসেছে। বাবরকে বর্তমান বিশ্বে তিন ফর্ম্যাট মিলিয়ে সেরা ব্যাটারের আখ্যা দিয়েছিলেন বিরাট। শনিবারের ঘটনায় ফের একবার দুই তারকার অপরের প্রতি সম্মান ও দুইজনের বন্ধুত্বের ছবি ফুটে উঠল।

আগামী ১৯ অক্টোবর বৃহস্পতিবার ভারত পুনেতে খেলতে বাংলাদেশের বিরুদ্ধে। তার পরের দিন বুধবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তানকে।












Click it and Unblock the Notifications