ICC World Cup 2023: কূটনীতির জটিল অঙ্কে বাবরদের বিশ্বকাপ ভাগ্য, হাইব্রিড মডেল নিয়ে আসরে এবার পাক ক্রীড়ামন্ত্রী
কূটনীতির জটিল আবর্তে বাবর আজমদের বিশ্বকাপ ভাগ্য। প্রতিদিন যেন অনিশ্চয়তা বাড়ছে। বিশ্বকাপ ইস্যুতে দেশের ক্রিকেট প্রশাসনে সরাসরি ঢুকে পড়েছে পাক সরকার। শনিবারই পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। এবার আসরে নামলেন সেই দেশের ক্রীড়ামন্ত্রী।
বাবরদের বিশ্বকাপ খেলা শোরগোল ফেলে দিলেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। পাকিস্তান ক্রিকেট দলের ভারতে এসে বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি তুলেছেন পাক ক্রীড়ামন্ত্রী। তিনি সরাসরি জানিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান। তবে একটি শর্তও রেখেছেন পাক ক্রীড়ামন্ত্রী। সেই শর্ত পূরণ হলে তবেই পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসার অনুমতি পাবে।

মাজারি সাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'পিসিবি আমার মন্ত্রকের অধীন। আমার ব্যক্তিগত মতামত, ভারত যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ কেন্দ্রের দাবিতে অনড় থাকে, তা হলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোর ক্ষেত্রে আমরাও একই দাবি করব।'
এখানেই শেষ নয় পাক ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, 'আহমেদাবাদে খেলতে পাকিস্তানের তেমন সমস্যা নেই। তবে ভারত এশিয়া কাপ নিয়ে নিরপেক্ষ কেন্দ্রে অনড় থাকলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। আহমেদাবাদ কোনও ইস্যু নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। কিন্তু আগে ভারতের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন। প্রয়োজন হলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে।'

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। এই কমিটি বাবর আজমদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে।
পাক বিদেশমন্ত্রী ছাড়াও এই কমিটিতে রয়েছেন পাকিস্তানের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। আইনমন্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ সকলেই রয়েছেন এই উচ্চ পর্যায়ের কমিটিতে। এছাড়াও বিদেশ মন্ত্রকের সচিব ও একাধিক গোয়েন্দা বিভাগের প্রধানকে কমিটিতে রেখেছেন পাক প্রধানমন্ত্রী।

নাজম শেঠীর বিদায়ের পর জাকা আশরফ পাক বোর্ডের প্রধানের পদে ফিরছেন। আর পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার আগেই তিনি একপ্রকার হুমকি দিয়ে রেখেছেন ভারত যে হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে চায়, সেটা তাঁদের পছন্দ নয়। এবার সেই একই সুর শোনা গেল দেশের প্রধানমন্ত্রীর কথায়। ফের বিশ্বকাপের সঙ্গে এশিয়া কাপ ইস্যুকে জুড়ে দিল পাকিস্তান।
বাবর আজমদের বিশ্বকাপ খেলা পুরোপুরি নির্ভর করছে সরকারের উপর। খোদ ক্রীড়ামন্ত্রী মন্তব্যে বাবরদের বিশ্বকাপ খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা।












Click it and Unblock the Notifications