ICC Cricket World Cup 2023: বিশ্বকাপে অক্ষরের বদলে অশ্বিন? বড় আপডেট দিল বিসিসিআই

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। কাপযুদ্ধ শুরুর আগে ভারতীয় শিবিরে চিন্তার কারণ অক্ষর প্যাটেল। ক্রিকবাজের তথ্য অনুসারে রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল। ফলে বিশ্বকাপে তাঁর অংশহগ্রহণ ন‌িয়ে অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে আদৌও বিশ্বকাপ খেলতে পারবেন তারকা অলরাউন্ডার? এই ইস্যুতে বড় আপডেট দিল বিসিসিআই।

বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল, অক্ষর একান্তই খেলতে না পারলে রবিচন্দ্রন অশ্বিন হয়তো দলে আসতে পারেন। বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হতে পারেন তামিল স্পিনার। ২৮ সেপ্টেম্বর বিশ্বকাপ দল পরিবর্তন করার শেষ সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত দেখে বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

অক্ষর

এই প্রেক্ষাপটে সংবাদ সংস্থা পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেছেন, 'টিম ম্যানেজমেন্ট অক্ষরকে সুস্থ হওয়ার পুরো সুযোগ দিতে চায়। ওর পুরো সুস্থ হতে আর কয়েকটা দিন লাগবে। বিশ্বকাপের আগেই ওর সুস্থ হয়ে যাওয়ার কথা। ওদিকে অশ্বিনও পুরো ম্যাচ ফিট। ছন্দে রয়েছে। শেষ পর্যন্ত অক্ষর না পারলে অশ্বিন দলে ঢুকবে।'

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন অক্ষর।টিম ম্যানেজমেন্ট ভেবেছিল সিরিজের তৃতীয় ম্যাচের আগে অক্ষর সুস্থ হয়ে যাবেন। তবে সেটা হয়নি।অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার সময় মুখ্য নির্বাচক অজিত আগরকর আশা প্রকাশ করেন যে, সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচের আগে ফিট হয়ে উঠতে পারেন অক্ষর। তাই তাঁকে রাজকোটের তৃতীয় ম্যাচের জন্য শর্তশাপেক্ষে ১৭ জনের স্কোয়াডে রাখা হয়েছে।

অক্ষর

এদিকে শেষ ম্যাচে বিশ্রামে পাঠানো‌ হচ্ছে শুভমন গি‌ল এবং শার্দূল ঠাকুরকে। বিশ্বকাপের আগে ধকল কমাতেই এই দুই ক্রিকেটারকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এই প্রসঙ্গে বিসিসিআই সূত্র জানিয়েছেন, 'দলের বিশ্রাম নীতি অনুসারে শুভমন গি‌ল এবং শার্দূল ঠাকুরকে তৃতীয় ম্যাচে দলে রাখা হয়নি। বুমরাহকে ফ্রেশ হওয়ার জন্য কয়েক দিনের ছুটি দেওয়া হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া এবং কুলদীপ যাদব ছুটি কাটিয়ে ফিরে এসেছেন। শার্দুল ঠাকুরের সঙ্গে গিল অনেক দিন ধরে একটানা খেলছেন গিল।'

আগামী ২৭ তারিখ রাজকোটে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ফলে এগিয়ে আছে ভারত। ফলে বিশ্বকাপের আগে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

অশ্বিন

ভারতের এশিয়ান গেমস ক্রিকেট দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড, যিনি প্রথম দুটি একদিনের ম্যাচে দলে ছিলেন, তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তিনি এশিয়ান গেমসের দলে যোগ দেবেন। এছাড়াও পেসার মুকেশ কুমারকে ছেড়ে দেওয়া হয়েছে, যিনি বুমরাহের বিকল্প হিসাবে দলে এসেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+