ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিল শ্রীলঙ্কা

বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ডকে কুড়ি রানে হারিয়ে সবাইকে চমকে দিল শ্রীলঙ্কা। এদিন হেডিংলেতে টসে জিতে প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ডকে কুড়ি রানে হারিয়ে সবাইকে চমকে দিল শ্রীলঙ্কা। এদিন হেডিংলেতে টসে জিতে প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে। ম্যাচের প্রথম অর্ধের পর সকলেই ধরে নিয়েছিলেন ইংল্যান্ডের জয় পাওয়া সময়ের অপেক্ষা। ফের একটা জয় পেয়ে টেবল তালিকায় শীর্ষে যেতে চলেছে। এবং শ্রীলঙ্কার বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিল শ্রীলঙ্কা

তবে সকলকে ভুল প্রমাণ করে লঙ্কা ব্রিগেড ২০ রানে ম্যাচ জিতে নিল। সৌজন্যে লাসিথ মালিঙ্গা। মাত্র ৪৩ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি। এছাড়াও ডি সিলভা তিনটি উইকেট নেন ৩২ রান দিয়ে। অনবদ্য ও নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কা বাহিনী ভাঙাচোরা দল নিয়ে আটকে দেয় অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে।

এদিন প্রথমে ব্যাট করে ফার্নান্দো, কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটে ভর করে শ্রীলঙ্কা সম্মানজনক স্কোরে পৌঁছে যায়। ফার্নান্দো ৪৯, মেন্ডিস ৪৬ ও ম্যাথিউস ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংল্যান্ডকে ধাক্কা দেন মালিঙ্গা। জনি বেয়ারস্টোকে প্রথম ওভারেই তুলে নেন। জো রুট ও ইয়ন মর্গ্যান কিছুটা পার্টনারশিপ গড়েন। ৫৭ ও করেন ২১ রান করেন দুজনে।

এরপরে ৫ নম্বর ব্যাট করতে নামা বেন স্টোকস একদিক ধরে থেকে ব্যাটিং করলেও অন্যদিক থেকে একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে ফেরেন। তিনি ৮২ রানে অপরাজিত থাকলেও ইংল্যান্ড ৪৭ ওভার ২১২ রানে অলআউট হয়ে যায়।

এর ফলে শ্রীলঙ্কা গ্রুপ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল। অন্যদিকে ইংল্যান্ড তালিকায় তিন নম্বরে নেমে গেল। প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে শ্রীলঙ্কা জায়গা করে নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+