ফের ভেস্তে গেল আরও একটি ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে খাতা খুলল দক্ষিণ আফ্রিকা

ফের একবার বৃষ্টির কারণে ভেস্তে গেল বিশ্বকাপের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এদিন হ্যাম্পশায়ারের ক্রিকেট মাঠে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছিল।

ফের একবার বৃষ্টির কারণে ভেস্তে গেল বিশ্বকাপের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এদিন হ্যাম্পশায়ারের ক্রিকেট মাঠে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছিল। তবে সময়ে ম্যাচ শুরু হলেও কয়েক ওভার পরেই বৃষ্টি নামে। বেশ কয়েক ঘন্টা বৃষ্টির পর শেষ পর্যন্ত ম্যাচ শুরু করা যায়নি। ফলে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ যেরকম ভেস্তে গিয়েছিল এদিন সেভাবেই ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল করে দিতে বাধ্য হন আম্পায়াররা।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল দক্ষিণ আফ্রিকা

এদিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এবং আবহাওয়াকে কাজে লাগিয়ে দারুণ শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা। কোটরেল মাত্র ২৯ সালের মধ্যেই দুজন প্রোটিয়া ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন।

তবে ৭.৩ ওভার খেলা হতে না হতেই বৃষ্টি নামে। তারপর আর ম্যাচ শুরু করা যায়নি। যার ফলে এদিন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়। এবং শেষ অবধি দক্ষিণ আফ্রিকা ১ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+