বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে আজ ২৭ বছরের জয় খরা কাটানোর চ্যালেঞ্জ ইংল্যান্ডের
বিশ্বকাপ সেমিফাইনালে আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মহারণ। ক্রিকেট দুনিয়ার সব চোখ আজ এজবাস্টন মহারণে। সেমিফাইনালে জিতলে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালের টিকিট পাবে ইংল্যান্ড।
বিশ্বকাপ সেমিফাইনালে আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মহারণ। ক্রিকেট দুনিয়ার সব চোখ আজ এজবাস্টন মহারণে। সেমিফাইনালে জিতলে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালের টিকিট পাবে ইংল্যান্ড। সেই সঙ্গে ব্রিটিশদের সামনে আজ অজিদের বিরুদ্ধে ,বিশ্বকাপে ২৭ বছরের জয় খরা কাটানোর সুযোগ

বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে আজ ইংল্যান্ডের অগ্নিপরীক্ষা
চলতি বিশ্বকাপে লিগ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড। লিগ পর্বের ম্যাচে লর্ডসে অজিদের কাছে ৬৪ রানে হেরেছে ব্রিটিশরা।

বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে ২৭ বছর জয় অধরা ইংল্যান্ডের
হ্যাঁ, এটাই সত্যি। বিশ্বকাপ টুর্নামেন্টে শেষ ২৭ বছরে অস্ট্রেলিয়াকে একবারের জন্যেও হারাতে পারেনি ইংল্যান্ড। শেষবার ১৯৯২ বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল ইংরেজরা।

২৭ বছরের খরা কাটিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ ফাইনালে ওঠার চ্যালেঞ্জ
শেষবার ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিল ১৯৯২ সালে। সেবার সেমির লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল থ্রি লায়ন্স। এরপর বিশ্বকাপের শেষ ২৭ বছরে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পারেনি ইংরেজরা। ২৭ বছর পর ফের বিশ্বকাপ সেমিফাইনাল খেলছে ইংল্যান্ড।
প্রসঙ্গত ২৭ বছর আগে ১৯৯২ বিশ্বকাপেই শেষবার ফাইনাল খেলেছিল ইংরেজরা। ২৭ বছরের খরা কাটিয়ে ইংল্যান্ড আজ ফের বিশ্বকাপ ফাইনালে উঠতে পারে কিনা, সেটাই এখন দেখার।

একনজরে বিশ্বকাপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার হেড টু হেড
বিশ্বকাপে দুই দলের ৮ বারের সাক্ষাতে ৬ বার ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, ২ বার ম্যাচ জিতেছে ইংল্যান্ড
১৯৭৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় অস্ট্রেলিয়া
১৯৭৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ইংল্যান্ড
১৯৮৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জয় পায়৭ রানে
১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ড জয় পায় ৮ উইকেটে
২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জয় পায় ২ উইকেটে
২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জয় পায় ৭ উইকেটে।
২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জয় পায় ১১১ রানে
২০১৯ বিশ্বকাপে লিগ পর্বে অজিরা ইংল্যান্ডকে হারায় ৬৪ রানে।












Click it and Unblock the Notifications