দশম দিনে পড়ল বিশ্বকাপ, একনজরে পয়েন্ট টেবিলে কে কোথায় দাঁড়িয়ে

৩০ মে ইংল্যান্ডের মাটিতে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের পর্দা ওঠার পর আজ দশম দিনের খেলা। একনজরে পয়েন্ট টেবিলে কোন দল কোথায়,icc cricket world cup 2019, point table on day 10 of wc

৩০ মে ইংল্যান্ডের মাটিতে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের পর্দা ওঠার পর আজ দশম দিনের খেলা। কার্ডিফে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অন্য ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান।

দুই ম্যাচ শুরুর আগে, একনজরে দেখা নেওয়া যাক বিশ্বকাপের দশম দিনে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় দাঁড়িয়ে রয়েছে।

বিশ্বকাপের দশম দিনে একনজরে পয়েন্ট টেবিল

১) নিউজিল্যান্ড- চলতি বিশ্বকাপে, ২ ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে গত বারের বিশ্বকাপ রানার্স দল নিউজিল্যান্ড। উনিশের বিশ্বকাপে তারা এখনও পর্যন্ত শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়েছে।

২) অস্ট্রেলিয়া- কিউয়িদের মতো অজিরাও দুই ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। প্রথমে আফগানিস্তান ও পরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ২ নম্বরে অস্ট্রেলিয়া। নেট রান রেটের বিচারে নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে রয়েছে অজিরা।

৩) শ্রীলঙ্কা- প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার, পরে আফগানিস্তানের কাছে জয় ও পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি। ফলে ৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে করুণারত্নে অ্যান্ড কোম্পানি।

৪)পাকিস্তান- শ্রীলঙ্কার মতো একই অবস্থা পাকিস্তানের। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে হার,এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগির পর ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে পাকিস্তান।

৫) ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শুরু করলেও অজিদের সামনে তীরে এসে তরি ডুবেছে হোল্ডারদের। ২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২।

৬) ইংল্যান্ড- প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারালেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বসেছে ইংল্যান্ড।সেকারণেই ২ ম্যাচ শেষে মর্গ্যানের দলের পয়েন্ট ২।

৭) ভারত- টুর্নামেন্টের সবার শেষে অভিযান শুরু করার কারণে পয়েন্ট টেবিলে এতটা পিছনে ভারত। প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে ১ ম্যাচ খেলে কোহলিদের পয়েন্ট এখন ২।

৮)বাংলাদেশ- শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে ২ ম্যাচ খেলে টাইগারদের পয়েন্ট এখন ২। প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ।

৯) দক্ষিণ আফ্রিকা- ৩ ম্যাচ খেলে ৩ ম্যাচ হার, ফলে এখনও পয়েন্ট টেবিলে খাতা খোলা হয়নি দক্ষিণ আফ্রিকার।

১০) আফগানিস্তান- ২ ম্যাচ খেলে এখনও পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারেনি রশিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+