লঙ্কা বাহিনীকে দুরমুশ করে ১০ উইকেটে সহজ জয় কিউয়িদের
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের এয়েন 'রিপিট টেলিকাস্ট' দেখা গেল শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচে। দুর্বল শ্রীলঙ্কাকে এদিন দুরমুশ করে নিউজিল্যান্ড দল জিতল ১০ উইকেটে।
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের এয়েন 'রিপিট টেলিকাস্ট' দেখা গেল শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচে। দুর্বল শ্রীলঙ্কাকে এদিন দুরমুশ করে নিউজিল্যান্ড দল জিতল ১০ উইকেটে। লঙ্কাবাহিনী কোনওরকম প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছে।

এদিন শ্রীলঙ্কাকে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে পাঠান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কা বাহিনীর হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন অধিনায়ক দিমুথ করুণারত্নে। তিনি ৫২ রানে অপরাজিত থাকেন। তাঁকে কিছুটা সঙ্গ দেন কুশল পেরেরা ও থিসারা পেরেরা।
কুশল ২৯ ও থিসারা ২৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি ব্যাট হাতে। জবাবে সহজ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৬.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে নিউজিল্যান্ড জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৭ রান তুলে ফেলেছে। নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো অর্ধশতরান করে দলকে জিতিয়েছেন। গাপটিল ৫১ বলে ৭৩ ও কলিন মুনরো ৪৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জেমস হেনরি। তিনি সাত ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications