LIVE ম্যাঞ্চেস্টারে আজকের মতো বন্ধ খেলা, কাল ৪৬.১ ওভার থেকেই শুরু হবে ম্যাচ

মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টেতে ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপে সেমিফাইনালের মহারণে নামছে ভারত। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

কাউন্ট ডাউন শুরু, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ক্রিকেট দুনিয়ার সব চোখ এখন ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শুরুতেই ওপেনার মার্টিন গাপটিলকে ১ রানে সাজঘরে ফেরান জসপ্রীত বুমরাহ।

LIVE  ম্যাঞ্চেস্টারে বৃষ্টি শুরু, আটকে গেল ম্যাচ! ৪৬.১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২১১/৫

Jul 09, 2019, 11:03 pm IST

বৃষ্টিতে বন্ধ আজকের খেলা। কাল একই স্কোর থেকে ব্যাট করতে শুরু করবে নিউজিল্যান্ড। ৪৬.১ ওভারে কিউইদের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ২১১ রান। সকালে সেখান থেকেই শুরু হবে খেলা।
Jul 09, 2019, 10:11 pm IST

রিসার্ভ ডে'র রুল কী বলছে-- নির্ধারিত দিনে, প্রতিকূলতা কাটিয়ে ম্যাচ করার সবরকম চেষ্টা করতে হবে। ওভার কমিয়েও ম্যাচ করা গেলে সেটাই করতে হবে। নিতান্তই ম্যাচ করা না গেলে, ম্যাচ যেখানে শেষ হয়ে, রিসার্ভ ডে'তে সেখান থেকেই ম্যাচ শুরু করা হবে।
Jul 09, 2019, 10:08 pm IST

ভারতীয় সময় ঘড়ির কাঁটা রাত ১০:০৭! অপেক্ষার অবসান, বৃষ্টি থামতেই উঠল কভার। এই পরিস্থিতিতে ম্যাচ করা সম্ভব কিনা, খতিয়ে দেখতে মাঠে হাজির আম্পায়াররা।
Jul 09, 2019, 6:37 pm IST

৬৭ রানে ব্যাটিং করছেন রস টেলার।
Jul 09, 2019, 6:36 pm IST

সেমিফাইনালে বৃষ্টি ভ্রুকুটি আগেই ছিল। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের শেষ দিকে ভারী বৃষ্টি শুরু। ম্যাচ বন্ধ করলেন আম্পায়াররা। কভারে ঢাকা হল মাঠ!!!
Jul 09, 2019, 6:34 pm IST

ম্যাঞ্চেস্টারে বৃষ্টি শুরু, আটকে গেল ম্যাচ! ৪৬.১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২১১/৫
Jul 09, 2019, 6:30 pm IST

৪৬ ওভার শেষে ২০৯/৫, ৬৫ রানে ব্যাটিং করছেন টেলর।
Jul 09, 2019, 6:24 pm IST

৪৫ ওভার শেষে নিউজিল্যান্ড ২০২/৫
Jul 09, 2019, 6:23 pm IST

নিউজিল্য়ান্ডের পঞ্চম উইকেটের পতন!!!গ্র্যান্ডহোম আউট!!! ১৬ রান করে ভুবির বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গ্র্যান্ডহোম।
Jul 09, 2019, 6:17 pm IST

৪৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১৯৭/৪, ওভারে ১৮ রান খরচ করলেন চাহাল।
Jul 09, 2019, 6:12 pm IST

৪৩ তম ওভার শেষে নিউজিল্যান্ড, ১৭৯/৪
Jul 09, 2019, 6:09 pm IST

ভারত উইকেট পেতেই তেতে উঠল গ্যালারি, ভিডিওতে দেখুন
Jul 09, 2019, 6:08 pm IST

৪২ ওভার শেষে নিউজিল্যান্ড ১৭০/৪
Jul 09, 2019, 6:05 pm IST

৪১ ওভার শেষে নিউজিল্যান্ড ১৬২/৪
Jul 09, 2019, 6:04 pm IST

আউট!!!নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন! আউট নিশাম।হার্দিকের ডেলিভারিতে ১২ রানের মাথায় দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন নিশাম
Jul 09, 2019, 6:02 pm IST

২০১৫ বিশ্বকাপে ৫৪৭ রান হাঁকিয়েছিলেন গাপটিল। ৫৪৮ রান করে ২০১৯ বিশ্বকাপে তাঁকে টপকে গেলেন উইলিয়ামসন
Jul 09, 2019, 5:59 pm IST

রেকর্ড- এক বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান হাঁকানোর রেকর্ড করলেন উইলিয়ামসন। এক বিশ্বকাপে কিউয়ি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান হাঁকানোর আগের রেকর্ড ছিল মার্টিন গাপটিলের।
Jul 09, 2019, 5:56 pm IST

৪০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৫৫/৩। ৩৮ রানে ব্যাটিং করছেন রস টেলর।
Jul 09, 2019, 5:51 pm IST

দুরন্ত ক্যাচে উইলিয়ামসনকে সাজঘরে ফিরিয়েছিলেন জাদেজা। ছবিতে দেখুন
Jul 09, 2019, 5:49 pm IST

৩৮ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৫/৩,৩১ রানে ব্যাট করছেন টেলর। ৪ রানে তাঁকে সংগত দিচ্ছেন নিসাম
Jul 09, 2019, 5:45 pm IST

চাহালের মুখে ফুটল হাসি, ছবিতে দেখুন আউট উইলিয়ামসন!!!
Jul 09, 2019, 5:44 pm IST

দেখে নিন চলতি বিশ্বকাপে কত রান করলেন কেন উইলিয়ামসন
Jul 09, 2019, 5:42 pm IST

উইলিয়ামসন আউট হতে এবার ইনিংসের হাল ধরছেন রস টেলার। ৩৭ তম ওভার শেষে কিউয়িদের স্কোর ১৪০/৩
Jul 09, 2019, 5:41 pm IST

অর্ধশতরান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়ে গেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন
Jul 09, 2019, 5:38 pm IST

সফল ওভার! আউট উইলিয়ামসন! ৩৬ ওভার শেষে নিউজিল্যান্ড ১৩৬/৩। প্রোজেক্ট স্কোর হতে পারে ২৪৪ রান।
Jul 09, 2019, 5:36 pm IST

নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন! ৩৫.২ ওভার শেষে কিউয়িরা ১৩৪/৩
Jul 09, 2019, 5:35 pm IST

৬৭ রানে আউট কেন উইলিয়ামসন, চাহালের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন কিউয়ি অধিনায়ক
Jul 09, 2019, 5:33 pm IST

৩৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৩৩/২, ৬৭ রানে ব্যাটিং করছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন, ২৪ রানে ব্যাট করছেন টেলর।
Jul 09, 2019, 5:29 pm IST

৩৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১২৫/২। ৬০ রানে অপরাজিত কেন উইলিয়ামসন, ২৩ রানে ব্যাট করছেন রস টেলার
Jul 09, 2019, 5:26 pm IST

৫৮ রানে ব্যাটিং করছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+