বিশ্বকাপ ফাইনালের থ্রিলার সুপার ওভার দেখে মৃত্যু কোচের
রুদ্ধশ্বাস ফাইনালে নাটকীয় সুপার ওভার!শেষ পর্যন্ত সুপার ওভার শেষে নিউজিল্যান্ডের হার দেখে অকাল মৃত্যুর কোলে ঢোলে পড়লেন কোচ।
রুদ্ধশ্বাস ফাইনালে নাটকীয় সুপার ওভার! শেষ পর্যন্ত সুপার ওভার শেষে নিউজিল্যান্ডের হার দেখে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন কোচ।
লর্ডসের বিশ্বকাপ ফাইনালে নিজের দেশের হার দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কিউয়ি ক্রিকেটার জেমস নিশামের ছোটবেলার কোচ ডেভিড জেমস গর্ডন।

১৪ জুলাই লর্ডসে বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্য়াট করে স্কোরবোর্ডে ২৪১ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৪১ রানের গণ্ডি ছুয়ে ম্যাচ ড্র করে ব্রিটিশরা।ম্যাচ টাই হওয়ার সুপার ওভারের গড়ায় বিশ্বকাপ ফাইনাল। টুর্নামেন্টের ৪৪ বছরের ইতিহাসে ফাইনালে এটাই প্রথম সুপার ওভার!
সেখানেও দুই দলই রুদ্ধশ্বাস লড়াই করে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৫ রান হাঁকায় ইংল্যান্ড। এই রান তাড়া করতে নেমে সুপার ওভারের দ্বিতীয় বলে কিউয়ি অল-রাউন্ডার জেমস নিশাম ছক্কা হাঁকিয়ে লড়াই জমিয়ে দেন। আর এই ছক্কা দেখেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কিউয়ি ক্রিকেটারের ছোটবেলার কোচ। শেষ ম্যাচ ম্যাচে ১৫ রান তুলে সুপার ওভারও ড্র করেছিল কিউয়িরা।
নিশামের প্রাক্তন কোচ ডেভিড গর্ডনের মেয়ে জানিয়েছেন, 'রুদ্ধশ্বাস ফাইনালে নিশাম ছক্কা হাঁকাতেই বাবার নিঃশ্বাসের সমস্যা শুরু হয়ে যায়। সুপার ওভার শেষে নিউজিল্যান্ড ম্যাচ হারতে এরপর শ্বাসরুদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বাবাকে মৃত বলে ঘোষণা করা হয়।' সুপার ওভার টাই করলেও ফাইনালে বাউন্ডারি বেশি হাঁকানোয় বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
ম্যাচের উত্তেজনায় ছোটবেলার কোচের এমন আকস্মিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করে টুইটে নিশাম লেখেন,'গর্ডন আমার ছোটবেলার হাই স্কুলের ক্রিকেট শিক্ষক। কোচের থেকেও তিনি আমার কাছে বন্ধুর সমান ছিলেন। ছাত্র হিসেবে তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত।'
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Dave Gordon, my High School teacher, coach and friend. Your love of this game was infectious, especially for those of us lucky enough to play under you. How appropriate you held on until just after such a match. Hope you were proud. Thanks for everything. RIP</p>— Jimmy Neesham (@JimmyNeesh) <a href="https://twitter.com/JimmyNeesh/status/1151590942010466304?ref_src=twsrc%5Etfw">July 17, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications