ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ হারের প্রতিশোধ কোহলি ব্রিগেডের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারা জ্বালা কিছুটা জুড়িয়ে নিল টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারা জ্বালা কিছুটা জুড়িয়ে নিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে দিল কোহলি ব্রিগেড। একইসঙ্গে ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনালে হারার বদলাও নিল। এদিন টসে জিতে বিরাট কোহলি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওভালের মাঠে মাত্র ৫ উইকেট হারিয়ে ৩৫২ রানের বিশাল স্কোর খাড়া করে ভারত। জবাবে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৩১৬ রানে অলআউট হয়ে গিয়েছে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ হারের প্রতিশোধ কোহলি ব্রিগেডের

এদিন ভারতের দুই ওপেনাররা বড় রানের মঞ্চ তৈরি করে দেন। রোহিত শর্মা ৫৭ রানে ফিরে গেলেও বিশ্বকাপে ফর্মে ফিরলেন শিখর ধাওয়ান ১১৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে। তিন নম্বরে নামা কোহলি ৮২ রান করেন।

চার নম্বরে নামা হার্দিক পান্ডিয়া মাত্র ২৭ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। পাঁচ নম্বরে নামা ধোনি করেন ১৪ বলে ২৭ রান। এবং ছয় নম্বরে নামা কেএল রাহুল করেন ৩ বলে অপরাজিত ১১ রান। সবমিলিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে ভারত ৫ উইকেটে ৩৫২ রান তোলে।

এত বড় টার্গেট তাড়া করে জিততে হলে অস্ট্রেলিয়াকে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করতে হতো। তবে সেটা অজিরা পারেনি। বুমরা ও ভুবনেশ্বর কুমার দারুণ বোলিং করেন শুরুতেই। অস্ট্রেলিয়া প্রথম একশো রান তোলে ১২১ বলে। দ্বিতীয় একশো তোলে ৯৬ বলে। আর এখানেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়।

অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যান ভালো শুরু করলেও বড় শতরান করতে পারেননি কেউই। ব্যাটে ঝড়ও তুলতে পারেননি। ওয়ার্নার ৫৬, ফিঞ্চ ৩৬, স্টিভ স্মিথ ৬৯, খোয়াজা ৪২ ও ম্যাক্সওয়েল ২৮ রান করেন।

শেষদিকে ৩৫ বলে ৫৫ রান করে অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকলেও অন্যদিক থেকে একেরপর এক অজি ব্যাটসম্যান আউট হয়ে ফেরেন। সবমিলিয়ে ৩৬ রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। এবং গ্রুপ তালিকায় তিন নম্বরে উঠে এল কোহলির দল।

এদিন ভারতের হয়ে বুমরা ও ভুবি ৩টি করে ও যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নেন। বাকী দুটি রান আউট হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+