বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ডুয়েল, একনজরে মর্গ্যানের দলের শক্তি-দুর্বলতা

রবিবার লর্ডসে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ড মহারণ। একনজরে দেখে নেওয়া যাক, ইংল্যান্ড দলের শক্তি-দুর্বলতা

রবিবার লর্ডসে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ড মহারণ। একনজরে দেখে নেওয়া যাক, ইংল্যান্ড দলের শক্তি-দুর্বলতা

ইংল্যান্ডের শক্তি

ইংল্যান্ডের শক্তি

ইংল্যান্ডের প্রধান শক্তি ব্যাটিং। এই ব্যাটিংয়ে ভর করেই চলতি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ব্রিটিশরা।

পরিসংখ্যান

পরিসংখ্যান

১) বিশ্বকাপে শেষ তিন ম্যাচে ইংল্যান্ডের দুই ওপেনারের ব্যাটে শতরান পার্টনারশিপ রয়েছে।
২) ভারতের বিরুদ্ধে ওপেনিংয়ে ১৬০ রান, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে ১২৩ রান, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২১ রান।
৩) বিশ্বকাপের শেষ তিন ম্যাচের দুটিতে শতরান হাঁকিয়েছেন জনি বেয়ারস্টো। ভারতের বিরুদ্ধে ১১১ রান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রান।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ঝুলিতে কটি শতরান

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ঝুলিতে কটি শতরান

১) জো রুট- চলতি বিশ্বকাপে রুটের সেঞ্চুরি সংখ্যা দুটি, পাকিস্তান(১০৭ রান) ও ওয়েস্ট ইন্ডিজের (১০০*) বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন রুট।
২) জনি বেয়ারস্টো- বিশ্বকাপের লাস্ট ল্যাপে দুটি শতরান জনি বেয়ারস্টোর। লিগ পর্বের শেষ দুই ম্যাচে ভারতের বিরুদ্ধে ১১১ রান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রান করেছেন বেয়ারস্টো।
৩) ইয়ন মর্গ্যান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান আফগানিস্তান ম্যাচে ৭১ বলে ১৪৮ রান হাঁকিয়েছিলেন।
৪) জেসন রয় বাংলাদেশের বিরুদ্ধে ১২১ বলে ১৫৩ রানে ইনিংস খেলেন রয়
৫)জোস বাটলার- পাকিস্তান ম্যাচে ৭৬ বলে ১০৩ রান করেন বাটলার।

ইংল্যান্ডের বোলিং

ইংল্যান্ডের বোলিং

সেমিফাইনালে অনবদ্য বোলিং নিদর্শন রেখেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ২২৩ রানে বেঁধে রেখেছিল ব্রিটিশরা। একনজরে বোলিংয়ে কটি উইকেট নিয়েছেন ব্রিটিশরা।
জোফরা আর্চার- ১৯ উইকেট
মার্ক উড- ১৭ উইকেট
ক্রিস ওকস-১৩ উইকেট

মর্গ্যানের দলের দুর্বলতা

মর্গ্যানের দলের দুর্বলতা

লম্বা লিগে ওপেনার রয় চোট পেতে ইংল্যান্ডের ব্যাটিং ফ্লপ করেছিল। লিগে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হেয়েছে থ্রি-লায়ন্সরা। এই তিন ম্যাচ পর্যবেক্ষণ করলেই দেখা যায়, ওপেনাররা ব্যর্থ হলে ইংল্যান্ড ব্যাটিং ধসের মুখে পড়েছে। ওপেনার রয় ও বেয়ারস্টোর প্রতি অতিনির্ভরতা কাটিয়ে উঠতে না পারলে ফাইনালে চাপে পড়তে পারে ব্রিটিশরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+