রানের পাহাড়ে চাপা পড়ে ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

রানের পাহাড়ে চাপা পড়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশ।

রানের পাহাড়ে চাপা পড়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রানে হারল টাইগাররা। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৬ উইকেটে ৩৮৬ রান তোলে। জবাবে ৪৮.৫ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৮০ রানে।

রানের পাহাড়ে চাপা পড়ে ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

কার্ডিফে এদিন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। তবে শক্তিশালী ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর ঝাঁপিয়ে পড়ে। দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো দুর্দান্ত শুরু করেন। বেয়ারস্টো ৫১ রানে ফিরে গেলেও জেসন রয় ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

মিডল অর্ডারে জো রুট ২১ রান, জস বাটলার ৬৪ রান ও ইয়ন মর্গ্যান ৩৫ রান করেন। সব মিলিয়ে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রান তোলে। এটাই বিশ্বকাপে কোনও দলের সর্বোচ্চ স্কোর।

জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে অনবদ্য শতরান করেন শাকিব আল হাসান। তিনি ১২১ রান করলেও বাকী আর কোনও ব্যাটসম্যান অর্ধশতরানের গণ্ডীও পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ১৯ রান ও মাহমদুল্লাহ ২৮ ও মোসাদ্দেক হোসেন ২৬ রান করেন।

তবে কেউই শাকিবকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। এদিন ইংল্যান্ডের হয়ে অনবদ্য বোলিং করেন জোফ্রা আর্চার ও বেন স্টোকস। দুজনেই তিনটি করে উইকেট নেন। এছাড়া মার্ক উড ২টি, লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশিদ একটি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+