পারফর্ম্যান্স গ্রাফের ওঠা-পড়া, ইংল্যান্ডের বিরুদ্ধে আজ ফের আতস কাঁচের নিচে ধোনির স্ট্রাইক রেট

বিশ্বকাপে ধোনির স্ট্রাইক রেটের ওঠা-পড়া, ইংল্যান্ডের বিরুদ্ধে আজ ফের আতস কাঁচের নিচে ধোনির পারফর্ম্যান্স

বিশ্বকাপে ধোনির পারফর্ম্যান্স নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল।

আফগানিস্তান ম্যাচে মাহির মন্থর ইনিংস ক্রিকেটমহলে সমালোচিত হয়েছে। ৫২ বল খেলে মাত্র ২৮ রান করেছিলেন। এই ইনিংস দেখে স্বয়ং সচিন তেন্ডুলকরও বিরক্তি প্রকাশ করেন। স্পিনারদের বিরুদ্ধে ধোনির রক্ষণাত্মক মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন লিটল মাস্টার। সচিন স্লথ ইনিংস নিয়ে সমালোচনা করলেও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যয় এক ম্যাচের বিচারে মাহিকে ক্রুশে তুলে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করে ধোনির পাশে দাঁড়িয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে আজ আবার আতস কাঁচের নিচে ধোনি

পারফর্ম্যান্স নিয়ে প্রবল বিতর্কের মাঝেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৬রানে অপরাজিত থেকে ভারতকে ২৬৮ রানের টোটালে পৌঁছে দেন দেন মাহি। রবিবার বামিংহ্যামে আজ ফের আতস কাঁচের নিচে ধোনির পারফর্ম্যান্স।

দস্তানা হাতে ৩৭ এর ধোনির পারফর্ম্যান্স আজও ঈর্ষণীয়। ধোনির ক্ষিপ্রতাই ধোনির সম্পদ। তবে ব্যাট হাতে চলতি বিশ্বকাপে ধোনির পারফর্ম্যান্স গ্রাফের ওঠা-পড়ার কারণে প্রতি ম্যাচেই নতুন করে পরীক্ষার মুখে বসতে হচ্ছে মাহিকে। দলের কাপ্তান থেকে কোচিং স্টাফরা অবশ্য মাহির উপর "ভরসা আছে" বলে মন্তব্য করেছেন।

মাহির ব্যাটিং নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অখুশি বিরাট। ইংল্য়ান্ড ম্যাচের আগের দিন অগ্রজ ধোনির পাশে দাঁড়িয়েছেন তিনি। মাহির ব্যাটিং প্রসঙ্গে বিরাট বলেন, 'ধোনি জানে ওকে কখন কী করতে হবে। একটা দুটো ম্যাচের পারফর্ম্যান্স দিয়ে ধোনিকে বিচার করার পক্ষে নই।'

একনজরে চলতি বিশ্বকাপে ধোনির পারফর্ম্যান্স-

দক্ষিণ আফ্রিকা ম্যাচে- ৪৬বলে ৩৪ রান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে- ১৪ বলে ২৭ রান
পাকিস্তানের বিরুদ্ধে- ২ বলে ১ রান

আফগানিস্তান ম্যাচে- ৫২ বলে ২৮ রান
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে- ৬১ বলে ৫৬ রান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+