দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়াকে হারাতে পারবে কি বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মাশরাফিরা। হেভিওয়েট প্রোটিয়া বধের পর টুর্নামেন্টের মাঝ পথে ওয়েস্ট ইন্ডিজের মতে আরেক শক্তিশালী দেশকে হারিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মাশরাফিরা। হেভিওয়েট প্রোটিয়া বধের পর টুর্নামেন্টের মাঝ পথে ওয়েস্ট ইন্ডিজের মতে আরেক শক্তিশালী দেশকে হারিয়েছে বাংলাদেশ।

লক্ষ্মীবারে শাকিবদের প্রতিপক্ষ এবার অস্ট্রলিয়া। ক্রিকেট বিশ্বের দুই সুপারজায়েন্ট দলকে হারানোর পর অনেকেই বাংলাদেশকে এবারের বিশ্বকাপের ঘুমন্ত দৈত্য বলছেন। শেষ বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। এবার তারকাখচিত অজি দলকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় অঘটন ঘটাতে পারবে কি বাংলাদেশ? উত্তরের অপেক্ষায় বৃহস্পতিবার ক্রিকেট দুনিয়ার সব চোখ ট্রেন্টব্রিজের বাংলাদেশ-অজি মহারণে।
অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বাংলাদেশ-
ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের কালো ঘোড়া বলা হলেও খাতায় কলমে এই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপের আসল কালো ঘোড়া বাংলাদেশ। বিশ্বকাপে তারা দুই হেভিওয়েটদের বিরুদ্ধেই ৩০০ প্লাস রান করে ম্যাচ জিতেছে। প্রোটিয়াদের বিরুদ্ধে ৩৩০ রান তুলে ডিফেন্ড করেছিল মাশরাফিরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবার ৩২২ রান তাড়া করতে নেমে ম্যাচ জিতেছে টাইগাররা। এই স্কোরগুলোই বলে দিচ্ছে বৃহস্পতিবার অজিদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বাংলাদেশ।
শাকিব দ্য এক্স ফ্যাক্টর
বিশ্বকাপে বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছে, দুই ক্ষেত্রেই দলের হয়ে বড়ো রান হাঁকিয়েছেন শাকিব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ৭৫ রান করেন বাঁ-হাতি অলরাউন্ডার। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। এছাড়াও চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি শতরান রয়েছে। ফলে অজিদের কঠিন চ্যালেঞ্জ জানাতে পারেন ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার।
বিশ্বকাপে হেড টু হেড
বিশ্বকাপে তিনবারের সাক্ষাতে দুবার ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, একবার ম্য়াচ বাতিল হয়।












Click it and Unblock the Notifications